ঢাকা
১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
আঞ্চলিক এভিয়েশন হাব হতে বড় পরিকল্পনা, বদলাচ্ছে পুরোনো বিধিমালা : বিমানমন্ত্রী তিন জেলার নেতাদের নিয়ে তারেক রহমানের সাংগঠনিক বৈঠক মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের অস্তিত্ব থাকবে না : ডিএমপি কমিশনার শেখ হাসিনাকে বিশ্বের সেরা অভিনেত্রী বললেন স্পিকার হাফিজ উদ্দিন ব্রিকসের যৌথ ঘোষণায় আগ্রাসনের নিন্দা, সংঘাত সমাধানে কূটনীতির আহ্বান দেশীয় এয়ারলাইন শক্তিশালী না হলে এভিয়েশন হাব হওয়া সম্ভব নয় : ইউএস-বাংলার এমডি হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৭ জনের মৃত্যু, মৃতের সংখ্যা ১ হাজার ১৯ লালবাগে ভাড়া বাসা থেকে আইনজীবীর অর্ধগলিত মরদেহ উদ্ধার শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা নয় : ইরান কম দামে গাড়ি দিতে রিকন্ডিশন্ড ইভি আমদানির সুযোগ চায় বারভিডা

লালবাগে ভাড়া বাসা থেকে আইনজীবীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬   ৭ বার পঠিত
লালবাগে ভাড়া বাসা থেকে আইনজীবীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

রাজধানীর লালবাগে ভাড়া বাসা থেকে মুহাম্মদ আনোয়ার হোসেন নামে এক আইনজীবীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দুই থেকে তিন দিন আগে তার মৃত্যু হয়েছে।

শনিবার (১২ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে শহীদনগরের বউবাজার ৩ নম্বর গলির ১০/১ নম্বর বাসার দ্বিতীয় তলার একটি ভাড়া বাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, পাশের কক্ষের এক ভাড়াটিয়া আনোয়ার হোসেনকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখে বিষয়টি পুলিশকে জানান। খবর পেয়ে লালবাগ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পরে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ক্রাইম সিন ইউনিট ঘটনাস্থলে পৌঁছে।

নিহত আনোয়ার হোসেন ঢাকার জজ কোর্টের আইনজীবী ছিলেন। ঢাকা বার অ্যাসোসিয়েশনের অ্যানেক্স ভবনের প্রথম তলায় ২১৪ নম্বর কক্ষে তার চেম্বার রয়েছে। তিনি ওই বাসায় একাই থাকতেন। তার পরিবার গ্রামের বাড়িতে বসবাস করে বলে জানিয়েছে পুলিশ।

লালবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জামিল হোসেন জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, স্ট্রোকে আনোয়ার হোসেনের মৃত্যু হতে পারে। তবে মৃত্যুর প্রকৃত কারণ ময়নাতদন্তের পর জানা যাবে।

ওসি আরও জানান, আনোয়ার হোসেনের ড্রাইভিং লাইসেন্স পুলিশের কাছে রয়েছে। সেটি যাচাই করে পরিবারের সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।

September 2026
SMTWTFS
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930