ঢাকা
১৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
ডেঙ্গুতে একদিনে ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫৬১ চীন থেকে বুলেট ট্রেন আনার পরিকল্পনা, অগ্রাধিকার ময়মনসিংহে বিমানবন্দর নির্মাণ কৃষকের উৎপাদন খরচ কমিয়ে খাদ্যে স্বনির্ভরতার নির্দেশ আসিফ মাহমুদের বিরুদ্ধে নতুন দুর্নীতির অভিযোগ, অনুসন্ধান করবে দুদক ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান আদালতের রায়ের বিরুদ্ধে হরতাল-ধর্মঘট সংবিধানবিরোধী : হাইকোর্ট সবার জন্য সহজলভ্য ও সাশ্রয়ী স্বাস্থ্যসেবা নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের গণতন্ত্র শক্তিশালী করতে স্থানীয় সরকারকে কার্যকর করতে হবে : রাষ্ট্রপতি নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে শেভরনকে বিনিয়োগ বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর মতপ্রকাশের স্বাধীনতা ও নাগরিক সুরক্ষায় সরকার সচেতন : স্বরাষ্ট্রমন্ত্রী

গণতন্ত্র শক্তিশালী করতে স্থানীয় সরকারকে কার্যকর করতে হবে : রাষ্ট্রপতি

নিজস্ব প্রতিবেদক
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬   ৩ বার পঠিত
গণতন্ত্র শক্তিশালী করতে স্থানীয় সরকারকে কার্যকর করতে হবে : রাষ্ট্রপতি

ছবি: -সংগৃহীত

গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক ও শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থাকে আরও কার্যকর করার ওপর গুরুত্ব দিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, স্থানীয় সরকারই গণতন্ত্রের অন্যতম প্রধান ভিত্তি।

রোববার দুপুরে বঙ্গভবনে দেশের ৩৩টি জেলা পরিষদের প্রশাসকদের সঙ্গে সৌজন্য সাক্ষাতে রাষ্ট্রপতি এসব কথা বলেন। পরে রাষ্ট্রপতির প্রেস সচিব মো. সরওয়ার আলম ব্রিফিংয়ে এ তথ্য জানান।

রাষ্ট্রপতি বলেন, স্থানীয় সরকারকে শক্তিশালী করার মাধ্যমে ক্ষমতার বিকেন্দ্রীকরণ নিশ্চিত করতে সরকার গুরুত্বসহকারে কাজ করছে। একই সঙ্গে আগের সরকারের রেখে যাওয়া দুর্নীতি থেকে বেরিয়ে আসতে জেলা পরিষদের প্রশাসকদের সক্রিয় ও সতর্কভাবে দায়িত্ব পালনের আহ্বান জানান তিনি।

সাক্ষাতে জেলা পরিষদের প্রশাসকরা তাদের পদমর্যাদা বৃদ্ধিসহ বিভিন্ন দাবি তুলে ধরেন। জবাবে রাষ্ট্রপতি বলেন, বর্তমান সরকার জনগণের সরকার এবং তাদের সমস্যাগুলো সমাধানে দ্রুত পদক্ষেপ নেওয়া হবে।

গণতন্ত্র পুনরুদ্ধার এবং দীর্ঘদিনের স্বৈরাচারবিরোধী আন্দোলনে জেলা পরিষদের প্রশাসকদের ভূমিকার কথাও কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন রাষ্ট্রপতি।

এ সময় জেলা পরিষদের উন্নয়ন কার্যক্রমে গতি আনা, স্থানীয় পর্যায়ে নাগরিক সেবা নিশ্চিত করা এবং প্রশাসনিক স্বচ্ছতা বজায় রাখার বিষয়ে প্রশাসকদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন তিনি।

September 2026
SMTWTFS
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930