ঢাকা
১৫ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
ঠাকুরগাঁও-১ উপনির্বাচন, আজ থেকে বিএনপির মনোনয়ন ফর্ম বিক্রি সৌদিতে হুথিদের একের পর এক হামলা, জেদ্দাসহ ৬ শহরে সতর্কতা ওবায়দুল কাদেরসহ ৭ আসামির রায় আজ পোশাকশিল্পে জ্বালানি ও নীতি সংস্কারে প্রধানমন্ত্রীর কাছে বিকেএমইএর ৬ প্রস্তাব হরমুজ ঘিরে উত্তেজনা, বাড়ছে তেলের দাম ও বৈশ্বিক সংকটের শঙ্কা ঢাকায় আজ বৃষ্টি কম, বাড়তে পারে তাপমাত্রা ৪৫ হাজার কোটি টাকায় গাবতলী-দাশেরকান্দি মেট্রোরেল, একনেকে উঠছে প্রকল্প লক্ষ্যমাত্রা ছাড়িয়ে প্রায় ২ কোটি শিশুর হাম-রুবেলা টিকাদান মমেক হাসপাতালে আগুন, মৃত্যুর তথ্য নিয়ে ধোঁয়াশা হুতিদের সঙ্গে সরাসরি যোগাযোগ, সৌদিকে গোয়েন্দা সহায়তা দিচ্ছে যুক্তরাষ্ট্র

ইয়ামালের জোড়া গোলে বার্সার টানা পঞ্চম জয়

ডেস্ক রিপোর্ট
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬   ৯ বার পঠিত
ইয়ামালের জোড়া গোলে বার্সার টানা পঞ্চম জয়

ছবি: -সংগৃহীত

লা লিগায় দুর্দান্ত ছন্দে রয়েছে বার্সেলোনা। লামিনে ইয়ামালের জোড়া গোলে লেভান্তেকে ৪-২ ব্যবধানে হারিয়ে চলতি মৌসুমে লিগে টানা পঞ্চম জয় তুলে নিয়েছে তারা। পাঁচ ম্যাচে পাঁচ জয়ে ১৫ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষস্থানও ধরে রেখেছে বার্সা।

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ছিল বার্সেলোনা। পঞ্চম মিনিটেই জাভি এসপার্টের শট লেভান্তের এক খেলোয়াড়ের গায়ে লেগে দিক পরিবর্তন করে জালে জড়ালে এগিয়ে যায় সফরকারীরা।

১৯ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন ইয়ামাল। ফারমিন লোপেজের বাড়ানো বল ডিফ্লেক্ট হয়ে রাফিনহার কাছে গেলে তিনি গোলরক্ষক ম্যাথিউ রায়ানকে কাটিয়ে ইয়ামালের দিকে বল বাড়িয়ে দেন। ছয় গজ দূর থেকে নিখুঁত ফিনিশিংয়ে গোল করেন ইয়ামাল।

দ্বিতীয়ার্ধের শুরুতেই আবার গোলের দেখা পান এই তরুণ ফরোয়ার্ড। ডি-বক্সে আইসা মান্দির চ্যালেঞ্জে ইয়ামাল পড়ে গেলে পেনাল্টি পায় বার্সেলোনা। স্পটকিক থেকে গোল করে নিজের জোড়া গোল পূর্ণ করেন তিনি। চলতি লিগে এটি ইয়ামালের ষষ্ঠ গোল।

তিন গোলে পিছিয়ে পড়েও ম্যাচে ফেরার চেষ্টা চালিয়ে যায় লেভান্তে। ৭৯ মিনিটে ইভান রোমেরোর গোলে ব্যবধান কমায় স্বাগতিকরা। এরপর ৮৮ মিনিটে রজার ব্রুগে দ্বিতীয় গোল করলে ম্যাচের উত্তেজনা বেড়ে যায়। ৩-০ থেকে মাত্র কয়েক মিনিটের ব্যবধানে ২-৩ হয়ে যায় স্কোরলাইন।

শেষ মুহূর্তে সমতা ফেরানোর জন্য মরিয়া হয়ে আক্রমণে যায় লেভান্তে। তবে যোগ করা সময়ের তৃতীয় মিনিটে করিম আদেয়েমি দুই ডিফেন্ডারকে কাটিয়ে বক্সে ঢুকে নিচু শটে গোল করলে ৪-২ ব্যবধানে জয় নিশ্চিত হয় বার্সেলোনার।

এই জয়ে পাঁচ ম্যাচে পূর্ণ ১৫ পয়েন্ট নিয়ে লিগের শীর্ষে রয়েছে বার্সেলোনা। অন্যদিকে চার ম্যাচে এক জয় পাওয়া লেভান্তে নিজেদের মাঠে লড়াই করেও পয়েন্টশূন্য থাকল।

September 2026
SMTWTFS
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930