ঢাকা
০৪ জুন ২০২৬
শিরোনাম
কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলা, আহত ৪ বাংলাদেশি প্রিপেইড বিদ্যুৎ মিটারের মাসিক চার্জ প্রত্যাহারের প্রক্রিয়া প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ডিএনডি বাঁধবিষয়ক সভা অনুষ্ঠিত ক্ষমতা গ্রহণের তিন মাসেই নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে পদক্ষেপ নিয়েছে সরকার : মির্জা ফখরুল বরগুনা জেলা পরিষদ ডাকবাংলো থেকে মা ও দুই মেয়ের মরদেহ উদ্ধার সব শ্রেণির মানুষের কথা বিবেচনায় রেখে বাজেট প্রণয়ন করা হচ্ছে : অর্থমন্ত্রী হাম ও উপসর্গে মৃত্যু ৬০০ ছাড়াল, ২৪ ঘণ্টায় প্রাণ গেল আরও ৭ শিশুর মায়ের প্রতি অবহেলার অভিযোগে যুগ্ম সচিবের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে পাইকারি ও খুচরা পর্যায়ে বিদ্যুতের দাম বাড়ল নেপালকে হারিয়ে টানা তৃতীয়বার সাফের ফাইনালে বাংলাদেশ

প্রতিষ্ঠানের নাম পরিবর্তনের প্রস্তাব নাকচ করলেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
মঙ্গলবার, ০২ জুন ২০২৬   ১০ বার পঠিত
প্রতিষ্ঠানের নাম পরিবর্তনের প্রস্তাব নাকচ করলেন প্রধানমন্ত্রী

ঢাকার কেরানীগঞ্জ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের নাম পরিবর্তনের একটি প্রস্তাব অনুমোদন করেননি প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় থেকে পাঠানো ওই প্রস্তাবে কেন্দ্রটির নাম পরিবর্তনের কথা বলা হয়েছিল।

২০০৬ সালে কেরানীগঞ্জের হযরতপুরে প্রতিষ্ঠিত কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রটি জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) অধীনে পরিচালিত হয়ে আসছে।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের একটি সূত্র জানিয়েছে, মন্ত্রণালয় কেন্দ্রটির নাম পরিবর্তন করে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার নামে নামকরণের প্রস্তাব পাঠিয়েছিল। তবে মঙ্গলবার প্রধানমন্ত্রী সেই প্রস্তাবে সম্মতি দেননি।

সংশ্লিষ্ট সূত্রগুলোর মতে, বিদ্যমান প্রতিষ্ঠানের নাম পরিবর্তনের পরিবর্তে নতুন কোনো প্রতিষ্ঠান স্থাপন করে নামকরণের পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী। এ বিষয়ে তিনি নির্দেশনা দিয়েছেন যে নতুন নামকরণের প্রয়োজন হলে নতুন প্রতিষ্ঠান গড়ে সেটির নাম নির্ধারণ করতে হবে।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের এক দায়িত্বশীল কর্মকর্তা জানান, প্রস্তাবের নোটে প্রধানমন্ত্রী স্পষ্টভাবে উল্লেখ করেছেন যে নতুন নাম দিতে চাইলে নতুন প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করতে হবে।

সংশ্লিষ্ট মহলের মতে, এই সিদ্ধান্ত দেশের রাজনৈতিক সংস্কৃতিতে বিদ্যমান নাম পরিবর্তনের প্রচলিত ধারার বিপরীতে একটি ব্যতিক্রমী দৃষ্টান্ত হিসেবে বিবেচিত হতে পারে।

এর আগে চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র শাহাদাত হোসেনসহ পাঁচ কর্মকর্তার মশা নিয়ন্ত্রণ–সংক্রান্ত কার্যক্রম পর্যবেক্ষণের জন্য যুক্তরাষ্ট্র সফরের প্রস্তাবও অনুমোদন করেননি প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রীর প্রেস উইং সোমবার জানায়, মশা নিধনের কৌশল জানতে বিদেশ সফরের প্রয়োজন নেই; দেশের বাস্তব পরিস্থিতি পর্যবেক্ষণ করেই কার্যকর উদ্ভাবনী পদ্ধতি বের করা সম্ভব বলে মত দিয়েছেন প্রধানমন্ত্রী।

June 2026
S M T W T F S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930