ঢাকা
১৫ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
হুতিদের সঙ্গে সরাসরি যোগাযোগ, সৌদিকে গোয়েন্দা সহায়তা দিচ্ছে যুক্তরাষ্ট্র কক্সবাজারে ব্লু ইকোনমি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার উদ্যোগ শিশু আছিয়া হত্যা, হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল, পূর্ণাঙ্গ রায় প্রকাশ ময়মনসিংহ মেডিক্যালে লিফটে আগুন, হুড়োহুড়িতে আহত কয়েকজন ঢাবির তিন ঘটনায় আলাদা তদন্ত কমিটি, ৭ দিনের মধ্যে প্রতিবেদন তিন মাসে ব্যাংকে কোটিপতি হিসাব বেড়েছে ৫ হাজার বিদ্যুৎ-গ্যাস সংকট সমাধানে ব্যবসায়ী ও গণমাধ্যমের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী একাদশে ভর্তিতে প্রায় ১০ লাখ আবেদন, ফল ১৭ সেপ্টেম্বর ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৭৩৩ মঙ্গলবার থেকে শিল্পে জ্বালানি সংকট কমার আশা মাহদী আমিনের

হামের উপসর্গে আরও ৮ মৃত্যু, এক দিনে হাসপাতালে ১,২৩২

ডেস্ক রিপোর্ট
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬   ১০ বার পঠিত
হামের উপসর্গে আরও ৮ মৃত্যু, এক দিনে হাসপাতালে ১,২৩২

ছবি: -সংগৃহীত

দেশে হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও আটজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ২৩২ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছরে নিশ্চিত হামে ১০০ জন এবং হামের উপসর্গ নিয়ে ৯৩০ জনের মৃত্যু হয়েছে। সব মিলিয়ে হামে ও এর উপসর্গে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৩০ জনে।

সোমবার (১৪ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত হেলথ বুলেটিনে এসব তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, রোববার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ঢাকায় চারজনের মৃত্যু হয়েছে।

একই সময়ে দেশের বিভিন্ন বিভাগে নতুন রোগীদের মধ্যে ঢাকা বিভাগে ৫২৪ জন, চট্টগ্রামে ২৭৮ জন, সিলেটে ১৫০ জন, বরিশালে ১৩১ জন, খুলনায় ৮৮ জন, ময়মনসিংহে ৫৭ জন, রংপুরে ২৬ জন এবং রাজশাহীতে ২৩ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে মোট ১ লাখ ৫২ হাজার ১১৭ জন রোগী ভর্তি হয়েছেন। এর মধ্যে চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ১ লাখ ৪৬ হাজার ৪০০ জন।

এদিকে, একই সময়ের হিসাবে দেশে সন্দেহজনক হামের রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৭২ হাজার ৭২০ জনে। তাদের মধ্যে ২০ হাজার ১২৪ জনের শরীরে হাম নিশ্চিত হয়েছে।

ক্রমবর্ধমান রোগী ও মৃত্যুর ঘটনায় দেশের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ভর্তি রোগীর সংখ্যা নিয়ে স্বাস্থ্য খাতে উদ্বেগ অব্যাহত রয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর নিয়মিত পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং আক্রান্তদের চিকিৎসা ও ব্যবস্থাপনায় হাসপাতালগুলোতে প্রয়োজনীয় কার্যক্রম চালানো হচ্ছে।

September 2026
SMTWTFS
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930