ঢাকা
১৫ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
হুতিদের সঙ্গে সরাসরি যোগাযোগ, সৌদিকে গোয়েন্দা সহায়তা দিচ্ছে যুক্তরাষ্ট্র কক্সবাজারে ব্লু ইকোনমি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার উদ্যোগ শিশু আছিয়া হত্যা, হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল, পূর্ণাঙ্গ রায় প্রকাশ ময়মনসিংহ মেডিক্যালে লিফটে আগুন, হুড়োহুড়িতে আহত কয়েকজন ঢাবির তিন ঘটনায় আলাদা তদন্ত কমিটি, ৭ দিনের মধ্যে প্রতিবেদন তিন মাসে ব্যাংকে কোটিপতি হিসাব বেড়েছে ৫ হাজার বিদ্যুৎ-গ্যাস সংকট সমাধানে ব্যবসায়ী ও গণমাধ্যমের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী একাদশে ভর্তিতে প্রায় ১০ লাখ আবেদন, ফল ১৭ সেপ্টেম্বর ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৭৩৩ মঙ্গলবার থেকে শিল্পে জ্বালানি সংকট কমার আশা মাহদী আমিনের

শিশু আছিয়া হত্যা, হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল, পূর্ণাঙ্গ রায় প্রকাশ

নিজস্ব প্রতিবেদক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬   ২ বার পঠিত
শিশু আছিয়া হত্যা, হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল, পূর্ণাঙ্গ রায় প্রকাশ

ছবি: -সংগৃহীত

মাগুরার বহুল আলোচিত আট বছরের শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলায় আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল রাখা হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হয়েছে। বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার সমন্বয়ে গঠিত বেঞ্চের স্বাক্ষরের পর সোমবার (১৩ সেপ্টেম্বর) ৩৭ পৃষ্ঠার রায়টি প্রকাশ করা হয়।

এর আগে ৩১ আগস্ট ডেথ রেফারেন্স ও আসামির আপিলের শুনানি শেষে হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল রাখেন হাইকোর্ট। বিচারিক আদালত ২০২৫ সালের ১৭ মে তাকে মৃত্যুদণ্ড দিয়েছিলেন।

মামলার নথি অনুযায়ী, ২০২৫ সালের মার্চের শুরুতে মাগুরার নিজনান্দুয়ালী গ্রামে বোনের শ্বশুরবাড়িতে বেড়াতে গিয়ে ধর্ষণ ও যৌন নিপীড়নের শিকার হয় শিশু আছিয়া। গুরুতর আহত অবস্থায় তাকে মাগুরা ও ফরিদপুরের হাসপাতালে নেওয়া হয়। পরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল ও সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ১৩ মার্চ তার মৃত্যু হয়।

মামলার প্রধান আসামি ছিলেন আছিয়ার বোনের শ্বশুর হিটু শেখ। বিচারিক আদালতের রায়ে তার মৃত্যুদণ্ড হলেও বাকি তিন আসামি—সজীব শেখ, রাতুল শেখ ও জাহেদা বেগম—খালাস পান।

পরবর্তীতে বিচারিক আদালতের নথি ডেথ রেফারেন্স হিসেবে হাইকোর্টে আসে। গত ১১ আগস্ট এ মামলার ডেথ রেফারেন্স ও আসামির আপিলের শুনানি শুরু হয়। নারী ও শিশু নির্যাতন দমন আইনের মৃত্যুদণ্ডের মামলাগুলো অগ্রাধিকার ভিত্তিতে নিষ্পত্তির জন্য গঠিত বিশেষ হাইকোর্ট বেঞ্চে এ মামলার শুনানি হয়।

September 2026
SMTWTFS
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930