ঢাকা
১৬ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম

সেপ্টেম্বরের প্রথম ১৪ দিনে রেমিট্যান্স এসেছে ১৫২ কোটি ৬০ লাখ ডলার

মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬   ১০ বার পঠিত
সেপ্টেম্বরের প্রথম ১৪ দিনে রেমিট্যান্স এসেছে ১৫২ কোটি ৬০ লাখ ডলার

চলতি সেপ্টেম্বর মাসের প্রথম ১৪ দিনে বৈধপথে ব্যাংকিং চ্যানেলে দেশে ১৫২ কোটি ৬০ লাখ মার্কিন ডলারের রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্রের দপ্তর সূত্রে এ তথ্য জানা গেছে।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, চলতি বছরের সেপ্টেম্বরের প্রথম ১৪ দিনে রেমিট্যান্স প্রবাহ গত বছরের একই সময়ের তুলনায় ৩ দশমিক ৪০ শতাংশ বেড়েছে। ২০২৫ সালের সেপ্টেম্বরের প্রথম ১৪ দিনে দেশে রেমিট্যান্স এসেছিল ১৪৭ কোটি ৫০ লাখ ডলার।

এদিকে, চলতি ২০২৬-২৭ অর্থবছরের শুরু থেকেই রেমিট্যান্স প্রবাহে ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা যাচ্ছে। ১ জুলাই থেকে ১৪ সেপ্টেম্বর পর্যন্ত দেশে মোট ৭৩৫ কোটি ১০ লাখ ডলারের রেমিট্যান্স এসেছে।

অন্যদিকে, ২০২৫-২৬ অর্থবছরের একই সময়ে রেমিট্যান্স এসেছিল ৬৩৭ কোটি ৫০ লাখ ডলার। সে হিসাবে, চলতি অর্থবছরের একই সময়ে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে ১৫ দশমিক ৩ শতাংশ।

খাত সংশ্লিষ্টদের মতে, ব্যাংকিং চ্যানেলে ডলারের বিনিময়মূল্য স্থিতিশীল থাকা এবং সরকারি প্রণোদনার সুবিধা পাওয়ায় প্রবাসীরা বৈধপথে অর্থ পাঠাতে আগ্রহী হচ্ছেন। রেমিট্যান্স প্রবাহের এই বৃদ্ধি দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ শক্তিশালী করা এবং অর্থনীতির গতিশীলতা বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

September 2026
SMTWTFS
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930