ঢাকা
২৬ আগস্ট ২০২৬
শিরোনাম

বিশ্বকাপে আর্জেন্টিনার প্রথম ম্যাচেই খেলছেন বিশ্বসেরা মেসি

ডেস্ক রিপোর্ট
বুধবার, ০৩ জুন ২০২৬   ২৬ বার পঠিত
বিশ্বকাপে আর্জেন্টিনার প্রথম ম্যাচেই খেলছেন বিশ্বসেরা মেসি

ছবি: -সংগৃহীত

২০২৬ বিশ্বকাপের শুরুতেই মাঠে দেখা যাবে আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসিকে। তার ফিটনেস নিয়ে কিছুটা অনিশ্চয়তা থাকলেও শেষ পর্যন্ত প্রথম ম্যাচেই খেলার সম্ভাবনা নিশ্চিত হয়েছে।

৩৮ বছর বয়সী মেসির শারীরিক অবস্থা নিয়ে আর্জেন্টিনা শিবিরে উদ্বেগ ছিল। ইন্টার মায়ামির হয়ে মৌসুমের শেষদিকে একটি ম্যাচে অস্বস্তি অনুভব করে মাঠ ছাড়েন তিনি। যদিও গুরুতর কোনো চোট ধরা পড়েনি, তবুও বিশ্বকাপের শুরুতে তাকে বিশ্রামে রাখা হতে পারে বলে আলোচনা চলছিল।

এ কারণে অনেকের ধারণা ছিল, গ্রুপ পর্বের প্রথম দিকের ম্যাচগুলোতে তাকে না খেলিয়ে সতর্ক অবস্থান নিতে পারেন আর্জেন্টিনার কোচ।

তবে মঙ্গলবার (২ জুন) খ্যাতিমান ফুটবল সংবাদকর্মী ফ্যাব্রিজিও রোমানোর তথ্য অনুযায়ী, ১৭ জুন আলজেরিয়ার বিপক্ষে আর্জেন্টিনার প্রথম ম্যাচের শুরুর একাদশেই থাকবেন মেসি।

বিশ্বকাপ শুরুর আগে হন্ডুরাস ও আইসল্যান্ডের বিপক্ষে আর্জেন্টিনার প্রস্তুতি ম্যাচে তিনি খেলবেন কি না, সে বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক তথ্য জানা যায়নি।

August 2026
SMTWTFS
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031