ঢাকা
১৬ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
অপরাধমুক্ত সমাজ গঠনে ক্রাইম রিপোর্টারদের দায়িত্বশীল ভূমিকার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর ঢাকা-নিউইয়র্ক সরাসরি ফ্লাইটে সহযোগিতার আশ্বাস যুক্তরাষ্ট্রের ২০২৭ সালের পাঠ্যবইয়ে জিয়াউর রহমানের ‘স্বাধীনতা যুদ্ধের স্মৃতি’ ইরান যুদ্ধ নিয়ে জার্মানিতে যুক্তরাষ্ট্র-ইসরায়েলসহ ৮ দেশের সামরিক বৈঠক ৬ অক্টোবর আর্জেন্টিনার জার্সিতে শেষবার মাঠে নামবেন মেসি দুর্ঘটনার খবর সংগ্রহ করতে গিয়ে নিউজকপ্টার বিধ্বস্ত, নিহত ৩ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা শুরু নিখোঁজের ৭ দিন পর ডোবা থেকে শিশুর বস্তাবন্দি টুকরো মরদেহ উদ্ধার পুলিশের ৮ কর্মকর্তাকে বদলি-পদায়ন যুদ্ধবিরতির পরও গাজায় ইসরায়েলি হামলা, নিহত ১,৩৭৫

নিখোঁজের ৭ দিন পর ডোবা থেকে শিশুর বস্তাবন্দি টুকরো মরদেহ উদ্ধার

জেলা প্রতিনিধি
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬   ৪ বার পঠিত
নিখোঁজের ৭ দিন পর ডোবা থেকে শিশুর বস্তাবন্দি টুকরো মরদেহ উদ্ধার

ছবি: -সংগৃহীত

পাবনা সদর উপজেলার দোগাছী ইউনিয়নে নিখোঁজের সাত দিন পর কামরুন্নাহার কলি নামে ১০ বছর বয়সী এক শিশুর বস্তাবন্দি টুকরো মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (১৬ সেপ্টেম্বর) সকালে দোগাছী ইউনিয়নের কুলোনিয়া গ্রামে শিশুটির বাড়ির পাশের একটি ডোবা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তরিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত কামরুন্নাহার কলি কুলোনিয়া গ্রামের কামাল প্রামাণিকের মেয়ে।

পরিবার সূত্রে জানা যায়, গত ৯ সেপ্টেম্বর সন্ধ্যায় বাবার সঙ্গে স্থানীয় শ্রীপুর বাজারে যায় কলি। বাজার শেষে বাবার সঙ্গে বাড়িতে ফিরে বাজারের ব্যাগ মায়ের কাছে দিয়ে বাড়ির পাশের দিকে যায় সে। এরপর আর বাড়িতে ফেরেনি।

পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে বাড়ি থেকে প্রায় ২০০ গজ দূরে কলির পরা স্যান্ডেল পড়ে থাকতে দেখেন তারা। আত্মীয়-স্বজনের বাড়িসহ সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজ করেও সন্ধান না পেয়ে শিশুটির বাবা পাবনা সদর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। পাশাপাশি বিভিন্ন মাধ্যমে শিশুটির সন্ধান চেয়ে প্রচার চালানো হয়।

নিখোঁজের ঘটনায় ১৫ সেপ্টেম্বর পাবনা শহরে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেন শিশুটির স্বজন ও সহপাঠীরা। এর পরদিন সকালে বাড়ির পাশের একটি ডোবায় বস্তাবন্দি অবস্থায় মরদেহ দেখতে পান স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

শিশুটির বাবা কামাল প্রামাণিক বলেন, ৯ সেপ্টেম্বর সন্ধ্যা আনুমানিক ৬টা ৪৫ মিনিটে তার মেয়ে নিখোঁজ হয়। এরপর বিভিন্ন স্থানে খোঁজ করেও তাকে পাওয়া যায়নি। তিনি হত্যাকাণ্ডে জড়িতদের শনাক্ত করে দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

ওসি মো. তরিকুল ইসলাম বলেন, বস্তাবন্দি অবস্থায় শিশুটির মরদেহ উদ্ধার করা হয়েছে। কীভাবে তার মৃত্যু হয়েছে এবং কারা এর সঙ্গে জড়িত, তা তদন্ত করে বের করার চেষ্টা চলছে।

September 2026
SMTWTFS
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930