ঢাকা
২৫ আগস্ট ২০২৬
শিরোনাম
১ সেপ্টেম্বর থেকে প্রয়োজনমতো টাকা তুলতে পারবেন সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকরা সোনার ভরি ছাড়াল ২ লাখ ৪৭ হাজার টাকা অক্টোবরে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী কার্গো হাব গড়ে ওঠেনি ৪৬ বছরেও, শাহজালালে বছরে ১২১ কোটি টাকার রাজস্বের সম্ভাবনা রাখাইনের যুদ্ধে অনিশ্চিত রোহিঙ্গা প্রত্যাবাসন চট্টগ্রাম-দোহাজারী রেললাইন ডুয়েলগেজে রূপান্তরের উদ্যোগ বঙ্গোপসাগরে সক্রিয় মৌসুমি বায়ু, বিভিন্ন অঞ্চলে বৃষ্টির আভাস ইরানের ওপর নতুন মার্কিন নিষেধাজ্ঞা, চাপে চীনও শিক্ষক পরিবার হত্যা তদন্তভার ডিবিতে এইচ-১বি ভিসায় ১ লাখ ডলারের বেশি ফি, ট্রাম্প প্রশাসনের নতুন প্রস্তাব

রামিসা হত্যায় নির্দোষ দাবি, আদালতে সোহেল-স্বপ্না যা বললেন

নিজস্ব প্রতিবেদক
বুধবার, ০৩ জুন ২০২৬   ২৫ বার পঠিত
রামিসা হত্যায় নির্দোষ দাবি, আদালতে সোহেল-স্বপ্না যা বললেন

ছবি: -সংগৃহীত

রাজধানীর পল্লবীতে আট বছরের শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যার ঘটনায় করা মামলায় প্রধান আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তার আদালতে নিজেদের নির্দোষ দাবি করেছেন। মামলাটিতে আগামীকাল বৃহস্পতিবার যুক্তিতর্ক উপস্থাপনের দিন ধার্য করেছেন আদালত।

বুধবার ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালে আত্মপক্ষ সমর্থন শুনানিতে সোহেল রানা বলেন, তিনি নির্দোষ এবং খালাস চান। একই সঙ্গে তিনি তার স্ত্রী স্বপ্না আক্তারও নির্দোষ বলে দাবি করেন। তবে আদালত তাকে নিজের বিষয়ে বক্তব্য দিতে নির্দেশ দেন।

অন্যদিকে স্বপ্না আক্তার আদালতে বলেন, তিনি কোনো অপরাধ করেননি। বিচারক তার কাছে ঘটনার সময় দরজা না খোলার বিষয়ে ব্যাখ্যা জানতে চাইলে তিনি আবারও নিজেকে নির্দোষ দাবি করেন।

দুই আসামির বক্তব্য রেকর্ড শেষে আদালত মামলার যুক্তিতর্ক উপস্থাপনের জন্য ৪ জুন দিন নির্ধারণ করেন।

এর আগে মামলায় চার্জশিটভুক্ত সাক্ষীদের সাক্ষ্যগ্রহণ শেষ হয়েছে। রাষ্ট্রপক্ষের সাক্ষীদের জবানবন্দি ও জেরা শেষে ফৌজদারি কার্যবিধির ৩৪২ ধারায় আসামিদের আত্মপক্ষ সমর্থনের শুনানি অনুষ্ঠিত হয়।

গত ১ জুন আদালত সোহেল রানা ও স্বপ্না আক্তারের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন। এর আগে ২৪ মে মামলার তদন্ত কর্মকর্তা আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

মামলার অভিযোগ অনুযায়ী, গত ১৯ মে পল্লবীতে দ্বিতীয় শ্রেণির ছাত্রী রামিসাকে কৌশলে একটি বাসায় নিয়ে যাওয়া হয়। পরে তার মস্তকবিহীন মরদেহ উদ্ধার করে পুলিশ। ঘটনার পর স্বপ্না আক্তারকে ঘটনাস্থল থেকে এবং সোহেল রানাকে নারায়ণগঞ্জ থেকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় শিশুটির বাবা পল্লবী থানায় মামলা দায়ের করেন।

August 2026
SMTWTFS
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031