দেশে ডেঙ্গুর প্রকোপ অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৭৪৭ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তবে এ সময়ে ডেঙ্গুতে কারও মৃত্যু হয়নি।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত নতুন ভর্তি হওয়া রোগীদের মধ্যে ঢাকা বিভাগে ৩১৭ জন, ময়মনসিংহে ৯২ জন, চট্টগ্রামে ১৮০ জন, খুলনায় ৮১ জন, রংপুরে ৫২ জন এবং বরিশালে ২৫ জন রয়েছেন। এ সময়ে রাজশাহী ও সিলেট বিভাগে নতুন করে কোনো ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হওয়ার তথ্য পাওয়া যায়নি।
স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, চলতি বছরের শুরু থেকে ১৮ সেপ্টেম্বর পর্যন্ত সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ৫৯ হাজার ১৪৭ জন। এর মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন ৫৪ হাজার ৮৩৮ জন।
বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত ৪ হাজার ১৩৩ জন চিকিৎসাধীন রয়েছেন। আর বছরের শুরু থেকে এখন পর্যন্ত ডেঙ্গুতে মারা গেছেন ১৭৬ জন।

মন্তব্য করুন