সাভারের আশুলিয়ায় প্রীতি গ্রুপের একটি তৈরি পোশাক কারখানার ভেতরে গ্যাস সিলিন্ডারভর্তি লরিতে বিস্ফোরণের পর আগুন লাগার ঘটনা ঘটেছে।

রোববার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টা ৫০ মিনিটের দিকে আশুলিয়ার জামগড়া এলাকায় কারখানার বাউন্ডারির ভেতরে এ ঘটনা ঘটে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট কাজ করছে।

আশুলিয়া ডিইপিজেড ফায়ার সার্ভিসের ওয়্যারহাউস ইন্সপেক্টর সোমেন বড়ুয়া বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সন্ধ্যা ৬টা ৫০ মিনিটের দিকে অগ্নিকাণ্ডের খবর পায় ফায়ার সার্ভিস। তবে পাইপাইল সড়কে তীব্র যানজট থাকায় ফায়ার সার্ভিসের গাড়ি ঘটনাস্থলে পৌঁছাতে দেরি হচ্ছে।

ঘটনাস্থলে পৌঁছানোর পর আগুনের পরিস্থিতি ও ক্ষয়ক্ষতির বিস্তারিত জানা যাবে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।