ঢাকা
২৫ আগস্ট ২০২৬
শিরোনাম
১ সেপ্টেম্বর থেকে প্রয়োজনমতো টাকা তুলতে পারবেন সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকরা সোনার ভরি ছাড়াল ২ লাখ ৪৭ হাজার টাকা অক্টোবরে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী কার্গো হাব গড়ে ওঠেনি ৪৬ বছরেও, শাহজালালে বছরে ১২১ কোটি টাকার রাজস্বের সম্ভাবনা রাখাইনের যুদ্ধে অনিশ্চিত রোহিঙ্গা প্রত্যাবাসন চট্টগ্রাম-দোহাজারী রেললাইন ডুয়েলগেজে রূপান্তরের উদ্যোগ বঙ্গোপসাগরে সক্রিয় মৌসুমি বায়ু, বিভিন্ন অঞ্চলে বৃষ্টির আভাস ইরানের ওপর নতুন মার্কিন নিষেধাজ্ঞা, চাপে চীনও শিক্ষক পরিবার হত্যা তদন্তভার ডিবিতে এইচ-১বি ভিসায় ১ লাখ ডলারের বেশি ফি, ট্রাম্প প্রশাসনের নতুন প্রস্তাব

ক্ষমতা গ্রহণের তিন মাসেই নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে পদক্ষেপ নিয়েছে সরকার : মির্জা ফখরুল

জেলা প্রতিনিধি
বুধবার, ০৩ জুন ২০২৬   ৩৩ বার পঠিত
ক্ষমতা গ্রহণের তিন মাসেই নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে পদক্ষেপ নিয়েছে সরকার : মির্জা ফখরুল

ছবি: -সংগৃহীত

এলজিআরডি মন্ত্রী ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ক্ষমতা গ্রহণের মাত্র তিন মাসের মধ্যেই সরকার নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে দৃশ্যমান পদক্ষেপ গ্রহণ করেছে।

বুধবার ঠাকুরগাঁওয়ের রুহিয়া হাইস্কুল মাঠে উপজেলা বিএনপি আয়োজিত এক গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। সম্প্রতি প্রশাসনিক পুনর্বিন্যাস-সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির (এনআইসিএআর) সভায় রুহিয়াকে পূর্ণাঙ্গ উপজেলা হিসেবে অনুমোদন দেওয়ায় এ সংবর্ধনার আয়োজন করা হয়।

মির্জা ফখরুল বলেন, স্বল্প সময়ের মধ্যেই সরকার বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে। ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ ও ইঞ্জিনিয়ারিং কলেজ চালু, ঠাকুরগাঁও বিমানবন্দর পুনরায় চালুকরণ এবং ইপিজেড নির্মাণসহ বিভিন্ন প্রকল্পে কাজ শুরু হয়েছে।

তিনি জানান, গত তিন মাসে ঠাকুরগাঁওয়ের বিভিন্ন মাদ্রাসা, মসজিদ ও সামাজিক প্রতিষ্ঠানের উন্নয়নে ৭২ কোটি টাকার সহায়তা দেওয়া হয়েছে। জনগণের কল্যাণে নেওয়া অঙ্গীকার বাস্তবায়নে সরকার দেশব্যাপী উন্নয়ন কার্যক্রম অব্যাহত রাখবে বলেও তিনি উল্লেখ করেন।

বিএনপি মহাসচিব বলেন, বাংলাদেশ আগামী এক বছরের জন্য জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হয়েছে, যা দেশের জন্য একটি গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক অর্জন। তিনি দেশের উন্নয়ন ও অগ্রগতির ধারাবাহিকতা বজায় রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

একই সঙ্গে তিনি অভিযোগ করেন, একটি মহল দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করছে। এ বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে তিনি তরুণদের মাদক, দুর্নীতি, অন্যায় ও আগ্রাসনের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানান।

অনুষ্ঠানে তিনি রুহিয়ার উন্নয়নে অবদান রাখা ব্যক্তি ও সংগঠনগুলোর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

রুহিয়া উপজেলা বিএনপির সভাপতি আব্দুল জব্বারের সভাপতিত্বে অনুষ্ঠানে জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সাল আমিন, সাধারণ সম্পাদক পয়গাম আলীসহ স্থানীয় নেতারা বক্তব্য দেন।

অনুষ্ঠানে সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের পক্ষ থেকে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ফুলেল সংবর্ধনা দেওয়া হয়।

এর আগে সকালে তিনি রুহিয়া ইউনিয়ন পরিষদ কার্যালয়কে অস্থায়ী রুহিয়া উপজেলা পরিষদ কার্যালয় হিসেবে উদ্বোধন করেন।

August 2026
SMTWTFS
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031