ঢাকা
২৫ আগস্ট ২০২৬
শিরোনাম
১ সেপ্টেম্বর থেকে প্রয়োজনমতো টাকা তুলতে পারবেন সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকরা সোনার ভরি ছাড়াল ২ লাখ ৪৭ হাজার টাকা অক্টোবরে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী কার্গো হাব গড়ে ওঠেনি ৪৬ বছরেও, শাহজালালে বছরে ১২১ কোটি টাকার রাজস্বের সম্ভাবনা রাখাইনের যুদ্ধে অনিশ্চিত রোহিঙ্গা প্রত্যাবাসন চট্টগ্রাম-দোহাজারী রেললাইন ডুয়েলগেজে রূপান্তরের উদ্যোগ বঙ্গোপসাগরে সক্রিয় মৌসুমি বায়ু, বিভিন্ন অঞ্চলে বৃষ্টির আভাস ইরানের ওপর নতুন মার্কিন নিষেধাজ্ঞা, চাপে চীনও শিক্ষক পরিবার হত্যা তদন্তভার ডিবিতে এইচ-১বি ভিসায় ১ লাখ ডলারের বেশি ফি, ট্রাম্প প্রশাসনের নতুন প্রস্তাব

প্রিপেইড বিদ্যুৎ মিটারের মাসিক চার্জ প্রত্যাহারের প্রক্রিয়া

নিজস্ব প্রতিবেদক
বুধবার, ০৩ জুন ২০২৬   ২৭ বার পঠিত
প্রিপেইড বিদ্যুৎ মিটারের মাসিক চার্জ প্রত্যাহারের প্রক্রিয়া

ছবি: -সংগৃহীত

প্রিপেইড বিদ্যুৎ মিটারের অতিরিক্ত মাসিক চার্জ প্রত্যাহারের উদ্যোগ নিয়েছে সরকার। এ বিষয়ে শিগগিরই আনুষ্ঠানিক সিদ্ধান্ত আসতে পারে বলে জানিয়েছেন বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিপিডিবি) চেয়ারম্যান মো. রেজাউল করিম।

বুধবার তিনি গণমাধ্যমকে জানান, বিষয়টি নিয়ে এখনো আনুষ্ঠানিক সিদ্ধান্ত হয়নি। তবে বিদ্যুৎ মন্ত্রণালয় থেকে প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহারের নির্দেশনা দেওয়া হয়েছে এবং দ্রুত এ বিষয়ে সিদ্ধান্ত আসার আশা করা হচ্ছে।

এর আগে একই দিন বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) পাইকারি ও গ্রাহক পর্যায়ে বিদ্যুতের নতুন মূল্য ঘোষণা করে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, পাইকারি পর্যায়ে বিদ্যুতের দাম ১৯ দশমিক ৮৫ শতাংশ এবং গ্রাহক পর্যায়ে গড়ে ১৬ দশমিক ৬৮ শতাংশ বৃদ্ধি করা হয়েছে। সংশোধিত মূল্যহার ১ জুন থেকে কার্যকর হয়েছে।

নতুন দরে লাইফলাইন গ্রাহকদের (৫০ ইউনিট পর্যন্ত) প্রতি ইউনিট বিদ্যুতের মূল্য ৪ টাকা ৬৩ পয়সা থেকে বাড়িয়ে ৫ টাকা ৩২ পয়সা নির্ধারণ করা হয়েছে। এছাড়া ০-৭৫ ইউনিট ব্যবহারকারীদের জন্য প্রতি ইউনিট ৬ টাকা ১৮ পয়সা এবং ৭৬-২০০ ইউনিট ব্যবহারকারীদের জন্য ৮ টাকা ৫০ পয়সা নির্ধারণ করা হয়েছে।

এছাড়া ২০১-৩০০ ইউনিটের জন্য প্রতি ইউনিট ৯ টাকা ১০ পয়সা, ৩০১-৪০০ ইউনিটের জন্য ৯ টাকা ৬২ পয়সা, ৪০১-৬০০ ইউনিটের জন্য ১৫ টাকা ১ পয়সা এবং ৬০০ ইউনিটের বেশি ব্যবহারকারীদের জন্য ১৭ টাকা ৩৫ পয়সা নির্ধারণ করা হয়েছে।

বিদ্যুতের মূল্যবৃদ্ধির ঘোষণার মধ্যেই প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহারের সম্ভাব্য সিদ্ধান্ত সাধারণ গ্রাহকদের জন্য কিছুটা স্বস্তি বয়ে আনতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

August 2026
SMTWTFS
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031