ঢাকা
২৬ আগস্ট ২০২৬
শিরোনাম
প্রতিমন্ত্রীর পদমর্যাদা পেলেন ইনভেস্ট বাংলাদেশ চেয়ারম্যান আশিক মাহমুদ যে কারণে গ্রেফতার হলেন বিদিশা আদালতে জবানবন্দি দিলেন সীমান্ত, আসামিদের বক্তব্যের সঙ্গে মিল ৯ সেপ্টেম্বর থেকে ঢাকা-যশোর রুটে ফের ফ্লাইট চালু করছে ইউএস-বাংলা হামের উপসর্গে আরও ৫ মৃত্যু, নতুন আক্রান্ত ৯১ থার্ড টার্মিনাল পরিচালনায় জাপানি প্রতিষ্ঠানের প্রস্তাব জমা সংসদ অধিবেশন ঘিরে ঢাকার বিভিন্ন এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ অনির্দিষ্টকালের জন্য বরিশাল থেকে সব ধরনের বাস চলাচল বন্ধ রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানদের সৌজন্য সাক্ষাৎ শিগগিরই গ্যাস পরিস্থিতি স্বাভাবিক হবে, আশা প্রধানমন্ত্রীর উপদেষ্টার

কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলা, আহত ৪ বাংলাদেশি

নিজস্ব প্রতিবেদক
বুধবার, ০৩ জুন ২০২৬   ২৮ বার পঠিত
কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলা, আহত ৪ বাংলাদেশি

ছবি: -সংগৃহীত

কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলায় চার বাংলাদেশি নাগরিক আহত হয়েছেন। এ ঘটনায় আরও কয়েকজন বিদেশি নাগরিক আহত হওয়ার পাশাপাশি একজন নিহত হয়েছেন।

বুধবার কুয়েতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, পশ্চিম এশিয়ার চলমান আঞ্চলিক সংকটের প্রেক্ষাপটে সাম্প্রতিক সময়ে কুয়েতের আকাশসীমায় একাধিকবার ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা ঘটেছে। এরই ধারাবাহিকতায় বুধবার কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে হামলার ঘটনায় চার বাংলাদেশি আহত হন।

আহতদের ফারওয়ানিয়া হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের শারীরিক অবস্থার বিষয়ে বাংলাদেশ দূতাবাস নিয়মিত খোঁজখবর রাখছে বলেও জানানো হয়েছে।

কুয়েতে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছে দূতাবাস। একই সঙ্গে কুয়েত সরকারের নির্দেশনা মেনে চলারও অনুরোধ করা হয়েছে।

দূতাবাস জানায়, রকেট বা ড্রোন হামলার ঘটনা এবং সেগুলো প্রতিহত করার দৃশ্যের ছবি তোলা বা ভিডিও ধারণ করা কুয়েতের আইনে দণ্ডনীয় অপরাধ। তাই প্রবাসী বাংলাদেশিদের এ ধরনের ছবি বা ভিডিও ধারণ ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার থেকে বিরত থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

এদিকে, সাম্প্রতিক পরিস্থিতির কারণে কুয়েতের কেন্দ্রীয় ব্লাড ব্যাংকে রক্তের সংকট দেখা দিয়েছে। এ অবস্থায় রক্তদানে সক্ষম প্রবাসী বাংলাদেশিদের রক্তদান করার এবং অন্যদেরও উৎসাহিত করার আহ্বান জানিয়েছে বাংলাদেশ দূতাবাস।

August 2026
SMTWTFS
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031