ঢাকা
২৫ আগস্ট ২০২৬
শিরোনাম
১ সেপ্টেম্বর থেকে প্রয়োজনমতো টাকা তুলতে পারবেন সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকরা সোনার ভরি ছাড়াল ২ লাখ ৪৭ হাজার টাকা অক্টোবরে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী কার্গো হাব গড়ে ওঠেনি ৪৬ বছরেও, শাহজালালে বছরে ১২১ কোটি টাকার রাজস্বের সম্ভাবনা রাখাইনের যুদ্ধে অনিশ্চিত রোহিঙ্গা প্রত্যাবাসন চট্টগ্রাম-দোহাজারী রেললাইন ডুয়েলগেজে রূপান্তরের উদ্যোগ বঙ্গোপসাগরে সক্রিয় মৌসুমি বায়ু, বিভিন্ন অঞ্চলে বৃষ্টির আভাস ইরানের ওপর নতুন মার্কিন নিষেধাজ্ঞা, চাপে চীনও শিক্ষক পরিবার হত্যা তদন্তভার ডিবিতে এইচ-১বি ভিসায় ১ লাখ ডলারের বেশি ফি, ট্রাম্প প্রশাসনের নতুন প্রস্তাব

জামিনে মুক্তি পেয়ে বাসায় ফিরলেন সেলিনা হায়াৎ আইভী

নিজস্ব প্রতিবেদক
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬   ২২ বার পঠিত
জামিনে মুক্তি পেয়ে বাসায় ফিরলেন সেলিনা হায়াৎ আইভী

ছবি: -সংগৃহীত

এক বছরের বেশি সময় কারাভোগের পর জামিনে মুক্তি পেয়েছেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভী। বুধবার রাত সোয়া ১০টার দিকে গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান তিনি। পরে রাত সাড়ে ১২টার দিকে নারায়ণগঞ্জ শহরের দেওভোগ এলাকায় নিজ বাসভবনে পৌঁছান।

আইভীর মুক্তির খবরে রাত থেকেই তাঁর বাড়ির সামনে স্বজন, শুভানুধ্যায়ী এবং কর্মী-সমর্থকদের ভিড় জমে। দীর্ঘদিন পর তাঁকে ফিরে পেয়ে তাঁরা স্বস্তি ও আনন্দ প্রকাশ করেন।

বাসায় পৌঁছে সেলিনা হায়াৎ আইভী দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা জানান। তিনি বলেন, বিচার বিভাগের প্রতি তিনি গভীর কৃতজ্ঞ এবং সরকারের প্রতিও ধন্যবাদ জ্ঞাপন করেন। একই সঙ্গে তিনি একটি মানবিক সরকার গঠনের আহ্বান জানান। কারাগারে থাকা নিরপরাধ নারীদের প্রসঙ্গ তুলে তাঁদের প্রতিও সহানুভূতিশীল হওয়ার আহ্বান জানান তিনি।

২০২৫ সালের ৯ মে ভোরে নারায়ণগঞ্জের বাসা থেকে আইভীকে গ্রেপ্তার করা হয়। পরে ২০২৪ সালের বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের সময়কার তিনটি হত্যা মামলা, দুটি হত্যাচেষ্টা মামলাসহ মোট ১২টি মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়। কয়েকটি মামলায় জামিন পেলেও নতুন মামলায় গ্রেপ্তার দেখানোর কারণে তাঁর মুক্তি বিলম্বিত হয়।

সর্বশেষ গত ৩০ এপ্রিল সিদ্ধিরগঞ্জ থানার দুটি হত্যা মামলায় হাইকোর্ট থেকে অন্তর্বর্তীকালীন জামিন পাওয়ার পর তাঁর মুক্তির পথ সুগম হয়।

মুক্তির সময় কারাফটকে তাঁর আইনজীবী ও স্বজনেরা উপস্থিত ছিলেন। বাসায় পৌঁছালে তাঁকে স্বাগত জানান স্বজন, শুভানুধ্যায়ী ও সমর্থকেরা। এ সময় বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।

সেলিনা হায়াৎ আইভী ২০০৩ থেকে ২০১১ সাল পর্যন্ত নারায়ণগঞ্জ পৌরসভার মেয়র ছিলেন। পরে নবগঠিত নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের টানা তিনটি নির্বাচনে বিজয়ী হন। ২০১১ সালের প্রথম সিটি করপোরেশন নির্বাচনে তিনি শামীম ওসমানকে বড় ব্যবধানে পরাজিত করে মেয়র নির্বাচিত হন। রাজনৈতিক জীবনে তিনি নারায়ণগঞ্জে সন্ত্রাসবিরোধী অবস্থানের জন্য পরিচিত।

August 2026
SMTWTFS
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031