ঢাকা
২৫ আগস্ট ২০২৬
শিরোনাম
ডন ৩ বিতর্কে আদালতেই মীমাংসা চান রণবীর জাতীয় নির্বাচনের চেয়ে ভালো স্থানীয় নির্বাচন করতে চাই : সিইসি বিএনপি জুলাই সনদের পথেই এগোতে চায়, আমাদের ওপর আস্থা রাখুন : আইনমন্ত্রী বাংলাদেশের সঙ্গে সবার আগে অর্থনৈতিক সুসম্পর্ক দরকার : ভারতের হাইকমিশনার নুসরাত হত্যা মামলায় ১৬ জনকে মৃত্যুদণ্ড দেওয়া বিচারকের বিচারিক ক্ষমতা কেড়ে নিলেন হাইকোর্ট ২০২৭ সালের এসএসসি পরীক্ষা শুরু ১৪ মার্চ, প্রকাশিত সময়সূচি কালচারাল ট্যুরিজম উন্নয়নে দুই মন্ত্রণালয়ের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরের সিদ্ধান্ত নুসরাত হত্যা মামলায় হাইকোর্টের রায়ে ২ জনের মৃত্যুদণ্ড বহাল, খালাস ১০ যুদ্ধ বন্ধের উদ্যোগে ইরান সফরে যাচ্ছেন পাকিস্তানের সেনাপ্রধান ঢাকার বাতাস আজ সহনীয়, দূষণের স্কোর ৮০

পশ্চিমবঙ্গের রাজনীতিতে তোলপাড়, তছনছ মমতার দল

ডেস্ক রিপোর্ট
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬   ৩৬ বার পঠিত
পশ্চিমবঙ্গের রাজনীতিতে তোলপাড়, তছনছ মমতার দল

ছবি: -সংগৃহীত

ভারতের পশ্চিমবঙ্গে সদ্য ক্ষমতা হারানো তৃণমূল কংগ্রেসে অভ্যন্তরীণ সংকট আরও তীব্র হয়েছে। দলটির একাধিক বিধায়ক দলীয় নেতৃত্বের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন বলে জানা গেছে।

প্রতিবেদন অনুযায়ী, তৃণমূলের ৫৮ জন বিধায়ক বিধানসভায় বিরোধী দলীয় নেতা হিসেবে ঋতব্রত ব্যানার্জিকে সমর্থন জানিয়ে স্পিকারের কাছে চিঠি দিয়েছেন। স্পিকার রাথিন্দ্র বোস সেই চিঠি গ্রহণ করেছেন এবং বিরোধী দলের জন্য নির্ধারিত কক্ষের দায়িত্বও ঋতব্রতের কাছে হস্তান্তর করেছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

এদিকে কলকাতার মেয়র ফিরহাদ হাকিম পদত্যাগ করেছেন। তিনি দলনেত্রী মমতা ব্যানার্জির ঘনিষ্ঠ হিসেবে পরিচিত। তাঁর পদত্যাগকে তৃণমূলের জন্য বড় ধাক্কা হিসেবে দেখা হচ্ছে। তবে দলটির দাবি, মমতা ব্যানার্জির অনুমতি নিয়েই তিনি পদত্যাগ করেছেন।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, নির্বাচনে পরাজয়ের এক মাসের মধ্যেই তৃণমূল কংগ্রেসে ভাঙনের লক্ষণ স্পষ্ট হয়ে উঠেছে। বিধায়কদের বিদ্রোহ এবং ফিরহাদ হাকিমের পদত্যাগ দলটির ভবিষ্যৎ নিয়ে নতুন প্রশ্ন তৈরি করেছে।

এ পরিস্থিতিতে মমতা ব্যানার্জি তাঁর কালিঘাটের বাসভবনে দলের বিধায়কদের নিয়ে বৈঠক আহ্বান করেন। তবে সংবাদমাধ্যমের দাবি, তৃণমূলের টিকিটে নির্বাচিত ৮০ জন বিধায়কের মধ্যে প্রায় ৬০ জন ওই বৈঠকে উপস্থিত হননি।

তবে দলের কয়েকজন নেতা ও বিধায়ক বৈঠকে অংশ নেন। তাঁদের মধ্যে কুনাল ঘোষ ও অভিষেক ব্যানার্জিও ছিলেন।

August 2026
SMTWTFS
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031