ঢাকা
২৫ আগস্ট ২০২৬
শিরোনাম
হামের উপসর্গে আরও ৫ মৃত্যু, নতুন আক্রান্ত ৯১ থার্ড টার্মিনাল পরিচালনায় জাপানি প্রতিষ্ঠানের প্রস্তাব জমা সংসদ অধিবেশন ঘিরে ঢাকার বিভিন্ন এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ অনির্দিষ্টকালের জন্য বরিশাল থেকে সব ধরনের বাস চলাচল বন্ধ রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানদের সৌজন্য সাক্ষাৎ শিগগিরই গ্যাস পরিস্থিতি স্বাভাবিক হবে, আশা প্রধানমন্ত্রীর উপদেষ্টার জরিমানা ছাড়াই গাড়ির কাগজপত্র নবায়নের সময় ২৯ অক্টোবর পর্যন্ত নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে ৮ হাজার কোটি টাকার পণ্য কিনবে টিসিবি বাংলাদেশের সার্বিক সংস্কারে সহযোগিতা করতে চায় ইউএনডিপি ১ সেপ্টেম্বর থেকে প্রয়োজনমতো টাকা তুলতে পারবেন সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকরা

তৃতীয়বার বিয়ের পিঁড়িতে বসছেন আমির খান, পাত্রী কে?

ডেস্ক রিপোর্ট
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬   ৫১ বার পঠিত
তৃতীয়বার বিয়ের পিঁড়িতে বসছেন আমির খান, পাত্রী কে?

ছবি: -সংগৃহীত

বলিউড তারকা আমির খান তৃতীয়বারের মতো বিয়ে করতে যাচ্ছেন। দীর্ঘদিনের সঙ্গী গৌরি স্প্র্যাটকে আগামী ৫ জুলাই একটি ঘরোয়া আয়োজনে বিয়ে করবেন বলে জানা গেছে।

ঘনিষ্ঠ সূত্রের তথ্য অনুযায়ী, দুই বছরের বেশি সময় ধরে সম্পর্কে থাকা এই জুটি বর্তমানে একসঙ্গে বসবাস করছেন। পরিবার ও ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতে সীমিত পরিসরে বিয়ের অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

প্রায় ২৫ বছর আগে পরিচয় হলেও ২০২৪ সালের শুরুতে তাদের সম্পর্ক নতুন মাত্রা পায়। বেঙ্গালুরুতে পারিবারিক সূত্রে পুনরায় যোগাযোগের পর দুজনের মধ্যে ঘনিষ্ঠতা বাড়ে। পরে নিজের ৬০তম জন্মদিনে গৌরিকে প্রকাশ্যে জীবনসঙ্গী হিসেবে পরিচয় করিয়ে দেন আমির।

বর্তমানে গৌরি স্প্র্যাট আমির খান প্রোডাকশনসের সঙ্গে কাজ করছেন। এর আগে তিনি বেঙ্গালুরুর একটি সেলুন চেইনের সঙ্গে যুক্ত ছিলেন। তিনি এক সন্তানের মা।

ব্যক্তিগত জীবনে গৌরির সঙ্গে সম্পর্ক তাকে মানসিকভাবে আরও স্থিতিশীল ও সুখী করেছে বলে বিভিন্ন সময় জানিয়েছেন আমির। তারা ইতোমধ্যে একসঙ্গে জীবনযাপনের সিদ্ধান্ত নিয়েছেন বলেও জানা গেছে।

এর আগে আমির খান রিনা দত্ত ও কিরণ রাওয়ের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন। দুটি সম্পর্ক থেকে তাঁর তিন সন্তান রয়েছে।

আসন্ন বিয়ের অনুষ্ঠানে বলিউডের কয়েকজন শীর্ষ তারকার উপস্থিতির সম্ভাবনা রয়েছে বলে বিভিন্ন সূত্রে জানা গেছে।

August 2026
SMTWTFS
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031