প্রধানমন্ত্রীর বক্তব্যের পাশাপাশি বিরোধী দলের মতামতও গণমাধ্যমে তুলে ধরার আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।
বুধবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর মগবাজারের আল-ফালাহ মিলনায়তনে জামায়াত বিটের সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ আহ্বান জানান।
শফিকুর রহমান বলেন, দেশের পরিস্থিতি ও বিরোধী দলের অবস্থান সম্পর্কে দেশি-বিদেশি অনেকের আগ্রহ রয়েছে। তাই সরকারের পাশাপাশি বিরোধী দলের বক্তব্যও গণমাধ্যমে তুলে ধরা প্রয়োজন।
তিনি বলেন, প্রধানমন্ত্রীর কথাও জাতির শোনা দরকার, পাশাপাশি বিরোধী দলের বক্তব্যও শোনা দরকার। বর্তমানে রাষ্ট্রের দায়িত্ব প্রধানমন্ত্রীর ওপর থাকায় তার ভাবনাকে গুরুত্ব দিয়ে তুলে ধরার কথাও বলেন তিনি।
সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে শফিকুর রহমান জানান, প্রয়োজন অনুযায়ী ভবিষ্যতে তিনি গণমাধ্যমে কথা বলবেন। তবে একসঙ্গে অনেক সাক্ষাৎকার দেওয়ার বিষয়ে ভারসাম্য বজায় রাখার কথাও উল্লেখ করেন তিনি।
তিনি বলেন, গণমাধ্যমে কথা বললেও সমস্যা, না বললেও সমস্যা, এই দুইয়ের মধ্যে যুক্তিসংগত একটি ভারসাম্যপূর্ণ ব্যবস্থা করা হবে।

মন্তব্য করুন