ঢাকা
২৫ আগস্ট ২০২৬
শিরোনাম
১ সেপ্টেম্বর থেকে প্রয়োজনমতো টাকা তুলতে পারবেন সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকরা সোনার ভরি ছাড়াল ২ লাখ ৪৭ হাজার টাকা অক্টোবরে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী কার্গো হাব গড়ে ওঠেনি ৪৬ বছরেও, শাহজালালে বছরে ১২১ কোটি টাকার রাজস্বের সম্ভাবনা রাখাইনের যুদ্ধে অনিশ্চিত রোহিঙ্গা প্রত্যাবাসন চট্টগ্রাম-দোহাজারী রেললাইন ডুয়েলগেজে রূপান্তরের উদ্যোগ বঙ্গোপসাগরে সক্রিয় মৌসুমি বায়ু, বিভিন্ন অঞ্চলে বৃষ্টির আভাস ইরানের ওপর নতুন মার্কিন নিষেধাজ্ঞা, চাপে চীনও শিক্ষক পরিবার হত্যা তদন্তভার ডিবিতে এইচ-১বি ভিসায় ১ লাখ ডলারের বেশি ফি, ট্রাম্প প্রশাসনের নতুন প্রস্তাব

বিএসইসির চেয়ারম্যান ও চার কমিশনারের পদত্যাগ

নিজস্ব প্রতিবেদক
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬   ২৩ বার পঠিত
বিএসইসির চেয়ারম্যান ও চার কমিশনারের পদত্যাগ

ছবি: -সংগৃহীত

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ এবং সংস্থাটির চার কমিশনার পদত্যাগ করেছেন। বৃহস্পতিবার সকালে তাঁরা অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগে পদত্যাগপত্র জমা দেন। বিষয়টি নিশ্চিত করেছেন আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মোবারেক।

সূত্র জানায়, ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করেছেন তাঁরা। পদত্যাগকারী চার কমিশনার হলেন মো. মহসিন চৌধুরী, মো. আলী আকবর, ফারজানা লালারুখ এবং মো. সাইফউদ্দিন।

জানা গেছে, আজই নতুন চেয়ারম্যান ও কমিশনার নিয়োগের প্রক্রিয়া শুরু হয়েছে। চেয়ারম্যান হিসেবে একটি বহুজাতিক প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তার নাম আলোচনায় রয়েছে। কমিশনার পদে একজন সনদপ্রাপ্ত হিসাববিদ, আইনজীবী এবং ব্রোকারেজ হাউসের প্রতিনিধির নামও বিবেচনায় রয়েছে।

পদত্যাগের পর দেওয়া এক বার্তায় খন্দকার রাশেদ মাকসুদ বলেন, প্রায় ২১ মাস আগে তিনি একটি অস্থির সময়ে দায়িত্ব গ্রহণ করেছিলেন। দায়িত্ব নেওয়ার পর থেকেই আইনি কাঠামো ও বাজার শৃঙ্খলা সংস্কারের উদ্যোগ নেওয়া হয়।

তাঁর নেতৃত্বে বিএসইসি পাঁচটি বিধিমালা গেজেট আকারে প্রকাশ করেছে। এছাড়া করপোরেট গভর্ন্যান্স, নিরীক্ষা ও করপোরেট পুনর্গঠনসংক্রান্ত তিনটি খসড়া বিধিমালা ও নির্দেশিকা জনমতের জন্য উন্মুক্ত করা হয়েছে। একই সঙ্গে বিএসইসি আইন এবং ক্যাপিটাল মার্কেট স্ট্যাবিলাইজেশন ফান্ড আইন—এই দুটি আইনের খসড়াও প্রস্তুত করা হয়েছে।

তিনি আরও বলেন, পুঁজিবাজারে শৃঙ্খলা ফিরিয়ে আনতে কমিশন কঠোর নিয়ন্ত্রক ব্যবস্থা গ্রহণ করেছে। আনুষ্ঠানিক ও অনানুষ্ঠানিক হস্তক্ষেপের সুযোগ কমিয়ে বাজারসংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে নিয়মের মধ্যে থেকে স্বাধীনভাবে পরিচালনার পরিবেশ নিশ্চিত করা হয়েছে। পাশাপাশি আইনের শাসন প্রতিষ্ঠা এবং অংশীজনদের সঙ্গে নিয়মিত যোগাযোগ বজায় রাখার উদ্যোগ নেওয়া হয়েছে।

August 2026
SMTWTFS
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031