অনুমোদিত সময়ের বেশি যুক্তরাষ্ট্রে অবস্থান করলে ভবিষ্যতে দেশটিতে ভ্রমণের ওপর স্থায়ী নিষেধাজ্ঞা আরোপ হতে পারে বলে জানিয়েছে ঢাকার মার্কিন দূতাবাস।
শনিবার (২৬ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভিসাসংক্রান্ত এক বার্তায় এ সতর্কতা দেওয়া হয়।
মার্কিন দূতাবাস জানায়, ইউএস ভিসা থাকলেই যুক্তরাষ্ট্রে প্রবেশের নিশ্চয়তা পাওয়া যায় না। দেশটিতে প্রবেশের সময় কতদিন থাকা যাবে এবং কী শর্তে থাকা যাবে, তা নির্ধারণ করেন বিমানবন্দর বা প্রবেশপথের দায়িত্বপ্রাপ্ত ইমিগ্রেশন কর্মকর্তা।
বার্তায় আরও বলা হয়, নির্ধারিত সময়ের বেশি যুক্তরাষ্ট্রে অবস্থান করা কিংবা ভিসার ধরন অনুযায়ী অনুমোদিত নয়, এমন কোনো কর্মকাণ্ডে জড়িত হলে ভবিষ্যতে যুক্তরাষ্ট্র ভ্রমণের ক্ষেত্রে গুরুতর নিষেধাজ্ঞার মুখে পড়তে হতে পারে, যার মধ্যে স্থায়ী নিষেধাজ্ঞাও থাকতে পারে।
দূতাবাসের ভাষ্য, ভিসার শর্ত মেনে ব্যবহার করা সম্পূর্ণভাবে ভিসাধারীর দায়িত্ব।





মন্তব্য করুন