দেশে নতুন করে কোনো যৌথ অভিযান পরিচালনার আনুষ্ঠানিক সিদ্ধান্ত নেওয়া হয়নি বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদক নিয়ন্ত্রণে পুলিশ, বিজিবি, র্যাব ও আনসার বাহিনীর সমন্বিত কার্যক্রম নিয়মিত প্রক্রিয়ার অংশ। ভবিষ্যতে এ কার্যক্রম আরও জোরদার করা হবে।
বৃহস্পতিবার রাজধানীর তেজগাঁও এলাকায় আনসার ও ভিডিপির নতুন সদর দপ্তর নির্মাণের ফলক উন্মোচন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।
তিনি বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলো নিজেদের নিয়মিত দায়িত্বের পাশাপাশি প্রয়োজন অনুযায়ী সমন্বিতভাবে কাজ করে থাকে। সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদকের বিরুদ্ধে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।
স্বরাষ্ট্রমন্ত্রী আরও জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সংশ্লিষ্ট বাহিনীগুলোর কার্যক্রম আরও কার্যকর ও সমন্বিত করার উদ্যোগ নেওয়া হবে।

মন্তব্য করুন