ঢাকা
২৭ আগস্ট ২০২৬

পাঁচ ডিআইজি পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি, গ্রেড-১ মর্যাদা পেলেন দুই কর্মকর্তা

নিজস্ব প্রতিবেদক
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬   ৩৮ বার পঠিত
পাঁচ ডিআইজি পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি, গ্রেড-১ মর্যাদা পেলেন দুই কর্মকর্তা

ছবি: -সংগৃহীত

পুলিশের পাঁচজন ডিআইজিকে পদোন্নতি দিয়ে অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (অতিরিক্ত আইজিপি) করা হয়েছে। একই সঙ্গে বাহিনীর দুই অতিরিক্ত আইজিপিকে গ্রেড-১ পদমর্যাদা প্রদান করেছে সরকার।

বৃহস্পতিবার (৪ জুন) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে জারি করা পৃথক দুটি প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

পদোন্নতি পাওয়া কর্মকর্তারা হলেন— সিলেট রেঞ্জের ডিআইজি মো. মুশফেকুর রহমান, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) পরিচালক (ডিআইজি) ব্যারিস্টার মোহাম্মদ মোশাররফ হোছাইন, চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মো. মনিরুজ্জামান, র‌্যাবের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) ফারুক আহমেদ এবং ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, পদোন্নতিপ্রাপ্ত এসব কর্মকর্তাকে জাতীয় বেতন স্কেল-২০১৫ অনুযায়ী গ্রেড-২ প্রদান করা হয়েছে। জনস্বার্থে জারি করা এ আদেশ তাদের যোগদানের তারিখ থেকে কার্যকর হবে।

পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের মধ্যে মো. মুশফেকুর রহমান ও ব্যারিস্টার মোহাম্মদ মোশাররফ হোছাইন বিসিএস পুলিশ ক্যাডারের ১৫তম ব্যাচের কর্মকর্তা। অপর তিন কর্মকর্তা— মো. মনিরুজ্জামান, ফারুক আহমেদ এবং রেজাউল করিম মল্লিক ১৭তম ব্যাচের কর্মকর্তা।

এদিকে পৃথক প্রজ্ঞাপনের মাধ্যমে হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজিপি মো. দেলোয়ার হোসেন মিঞা এবং পুলিশ সদরদপ্তরের অতিরিক্ত আইজিপি এ কে এম আওলাদ হোসেনকে গ্রেড-১ পদমর্যাদা দেওয়া হয়েছে।

তাদের মধ্যে মো. দেলোয়ার হোসেন মিঞা বিসিএস পুলিশ ক্যাডারের ১২তম ব্যাচের এবং এ কে এম আওলাদ হোসেন ১৫তম ব্যাচের কর্মকর্তা।

August 2026
SMTWTFS
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031