সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও বর্তমান সংসদ সদস্য লুৎফুজ্জামান বাবরের নিজস্ব অর্থায়নে পবিত্র ওমরাহ পালন শেষে সৌদি আরব থেকে দেশে ফিরেছেন বিএনপির ৪৭ নেতাকর্মী।
রোববার (৪ অক্টোবর) সকাল ১০টার দিকে দেশে ফেরার পর বিমানবন্দরে তাদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান লুৎফুজ্জামান বাবর। এ সময় নেতাকর্মীদের সঙ্গে কুশল বিনিময় করেন তিনি।
জানা গেছে, বাবরের অর্থায়নে বিএনপির ৪৭ নেতাকর্মী সৌদি আরব গিয়ে পবিত্র ওমরাহ পালন করেন। দেশে ফিরে তারা এ সুযোগ পাওয়ার জন্য মহান আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং বাবরের প্রতিও কৃতজ্ঞতা জানান।
ওমরাহ পালনকারীদের কয়েকজন বলেন, মক্কা ও মদিনায় গিয়ে ওমরাহ পালন তাদের দীর্ঘদিনের স্বপ্ন ছিল। বাবরের সহযোগিতায় সেই সুযোগ পাওয়ায় তারা আনন্দিত ও আবেগাপ্লুত।
নেতাকর্মীদের দেশে ফেরার পর তাদের সঙ্গে আনন্দ ভাগাভাগি করেন বাবরও। ভবিষ্যতে এ ধরনের ধর্মীয় ও মানবিক উদ্যোগ অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন তিনি।
নেতাকর্মীদের ভাষ্য, এ উদ্যোগের মাধ্যমে তাদের সঙ্গে বাবরের ব্যক্তিগত সম্পর্ক ও আন্তরিকতার প্রকাশ ঘটেছে। তাদের কাছে পুরো অভিজ্ঞতাটি স্মরণীয় হয়ে থাকবে।



মন্তব্য করুন