জাসদ সভাপতি ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুকে দেওয়া ১০ বছরের কারাদণ্ডের সাজা বাড়িয়ে মৃত্যুদণ্ডের দাবিতে আপিল করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন।
সোমবার (৫ অক্টোবর) সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় এ আপিল আবেদন করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী এমএইচ তামিম।
জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় হাসানুল হক ইনুকে ১০ বছরের কারাদণ্ড দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ওই রায়ের বিরুদ্ধে এবার সাজা বাড়িয়ে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের আবেদন জানিয়ে আপিল করল রাষ্ট্রপক্ষ।
প্রসিকিউশনের দাবি, মামলায় ইনুর বিরুদ্ধে যে অপরাধ প্রমাণিত হয়েছে, তার মাত্রা ও গুরুত্ব বিবেচনায় ১০ বছরের কারাদণ্ড যথেষ্ট নয়। এ কারণে সাজা বাড়িয়ে তাকে মৃত্যুদণ্ড দেওয়ার জন্য আপিল করা হয়েছে।

মন্তব্য করুন