ঢাকা
০২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
তৃতীয় টার্মিনালে বিমানবাহিনীর গাড়ি দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে গণতন্ত্র ও জনকল্যাণভিত্তিক নতুন বাংলাদেশ গড়ার আহ্বান সালাহউদ্দিনের বিমানবাহিনীর ৩ সদস্যের জানাজা অনুষ্ঠিত, আহত ৪ জন সিএমএইচে আগস্টে বাংলাদেশের রপ্তানি আয় বেড়েছে ১৩.১৪ শতাংশ অটোরিকশার গ্যারেজে অস্ত্র কারখানা, ক্রেতা সেজে দুইজনকে ধরল পুলিশ ডেঙ্গুর ভয়াবহ বিস্তার, ২৪ ঘণ্টায় হাসপাতালে ১,৩২৪ রোগী যাত্রীসেবার মান বাড়াতে নতুন বিধিমালা হচ্ছে : বিমানমন্ত্রী আইন-শৃঙ্খলার পাশাপাশি গঠনমূলক কাজে আনসার-ভিডিপিকে আরও সক্রিয় হওয়ার আহ্বান রাষ্ট্রপতির বিএনপি সংসদীয় গণতন্ত্রও প্রতিষ্ঠা করেছে : প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে শিগগিরই সরাসরি সাক্ষাতের আশা ট্রাম্পের

চূড়ান্ত অনুমোদন পেল পদ্মা ব্যারাজ প্রকল্প

নিজস্ব প্রতিবেদক
বুধবার, ১৩ মে ২০২৬   ৫২ বার পঠিত
চূড়ান্ত অনুমোদন পেল পদ্মা ব্যারাজ প্রকল্প

ছবি: <--ছবির সোর্স সিলেক্ট করুন-->

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় বহুল আলোচিত পদ্মা ব্যারাজ প্রকল্পের চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে। বুধবার সচিবালয়ের মন্ত্রিসভা কক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এ অনুমোদন দেওয়া হয়। প্রকল্পটির মোট ব্যয় নির্ধারণ করা হয়েছে ৩৩ হাজার ৪৭৪ কোটি ৪৫ লাখ টাকা।

সরকার জানিয়েছে, শুষ্ক মৌসুমে পদ্মা নদীর পানি সংরক্ষণ ও নিয়ন্ত্রণের মাধ্যমে দক্ষিণ-পশ্চিমাঞ্চলে স্বাদু পানির প্রবাহ ফিরিয়ে আনাই এ প্রকল্পের মূল লক্ষ্য। ২০২৬ সালের জুলাই থেকে ২০৩৩ সালের জুন পর্যন্ত প্রকল্পটি বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে।

সভাসূত্রে জানা গেছে, একনেক সভায় মোট ১৬টি প্রকল্প উপস্থাপন করা হয়, যার মধ্যে ১১ নম্বর কার্যতালিকায় ছিল পদ্মা ব্যারাজ প্রকল্প। সভায় উপস্থিত এক কর্মকর্তা নিশ্চিত করেছেন যে প্রকল্পটির চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে।

প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে পদ্মা নদীতে প্রায় ২৯০ কোটি ঘনমিটার পানি সংরক্ষণ করা হবে। একই সঙ্গে হিসনা-মাথাভাঙ্গা, গড়াই-মধুমতি, চন্দনা-বারাশিয়া, বড়াল ও ইছামতী—এই পাঁচটি নদী ব্যবস্থার পুনরুদ্ধার করা হবে।

প্রথম ধাপে গড়াই-মধুমতি নদীর ১৩৫ দশমিক ৬ কিলোমিটার এবং হিসনা নদী ব্যবস্থার ২৪৬ দশমিক ৪৬ কিলোমিটার এলাকায় ড্রেজিং ও পুনঃখননের কাজ পরিচালিত হবে। এছাড়া গড়াই অফ-টেকে ১৫টি স্পিলওয়ে, ফিশ পাস, নেভিগেশন লক এবং ৩৬ দশমিক ৬ মেগাওয়াট ক্ষমতার জলবিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করা হবে।

এ ছাড়া চন্দনা অফ-টেকে চারটি, হিসনা অফ-টেকে পাঁচটি স্পিলওয়ে এবং প্রায় ১৮০ কিলোমিটার দীর্ঘ অ্যাফ্লাক্স বাঁধ নির্মাণের পরিকল্পনাও রয়েছে।

প্রথম ধাপের কাজ শেষ হলে খুলনা, ঢাকা, রাজশাহী ও বরিশাল বিভাগের অন্তত ১৯টি জেলা এবং ১২০টি উপজেলা সরাসরি উপকৃত হবে। দ্বিতীয় ধাপে অতিরিক্ত সহায়ক অবকাঠামো নির্মাণের পাশাপাশি চন্দনা-বারাশিয়া, বড়াল ও ইছামতী নদী ব্যবস্থার পুনরুদ্ধারের কাজ সম্পন্ন করা হবে।

পুরো পদ্মা ব্যারাজ প্রকল্পের আওতা দেশের মোট ভূখণ্ডের প্রায় ৩৭ শতাংশ এলাকায় বিস্তৃত। এটি চারটি বিভাগের ২৬টি জেলার ১৬৩টি উপজেলাকে অন্তর্ভুক্ত করবে। প্রথম ধাপে খুলনা বিভাগের কুষ্টিয়া, মেহেরপুর, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, মাগুরা, যশোর, নড়াইল, বাগেরহাট, খুলনা ও সাতক্ষীরা; ঢাকা বিভাগের রাজবাড়ী, ফরিদপুর ও গোপালগঞ্জ; রাজশাহী বিভাগের পাবনা, রাজশাহী, নাটোর, নওগাঁ ও চাঁপাইনবাবগঞ্জ; এবং বরিশাল বিভাগের পিরোজপুর জেলা সরাসরি উপকৃত হবে।

পদ্মা ব্যারাজ নির্মাণ ছিল বিএনপি সরকারের অন্যতম নির্বাচনী অঙ্গীকার। সরকার গঠনের পর এবার সেই প্রকল্প বাস্তবায়নের আনুষ্ঠানিক উদ্যোগ নেওয়া হলো।

September 2026
SMTWTFS
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930