দেশে ডেঙ্গুর প্রকোপ বাড়ছেই। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ১০ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ৯৯৬ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
মঙ্গলবার (৬ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের ডেঙ্গুবিষয়ক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
নতুন ভর্তি রোগীদের মধ্যে ঢাকা বিভাগের বিভিন্ন এলাকায় ৪৮০ জন, খুলনা বিভাগে ৩০২, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ২৯৪, চট্টগ্রাম বিভাগে ২৫২, বরিশাল বিভাগে ২০৪, রাজশাহী বিভাগে ১৯৯ এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ১৮৭ জন রয়েছেন।
এ ছাড়া ময়মনসিংহে ৯৬, রংপুরে ৭৫ এবং সিলেটে ১৮ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।
চলতি বছরের ৬ অক্টোবর পর্যন্ত দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ৯০ হাজার ৩৫৬ জন। চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন ৮৪ হাজার ২৯৯ জন। গত ২৪ ঘণ্টায় হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ১ হাজার ৯৬৪ জন।
চলতি বছর ডেঙ্গুতে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৮১ জনে।

মন্তব্য করুন