ঢাকা
০২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম

চামড়ার নতুন দাম নির্ধারণ করলো সরকার

নিজস্ব প্রতিবেদক
বুধবার, ১৩ মে ২০২৬   ৫৪ বার পঠিত
চামড়ার নতুন দাম নির্ধারণ করলো সরকার

ছবি: <--ছবির সোর্স সিলেক্ট করুন-->

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে কুরবানির পশুর কাঁচা চামড়ার নতুন দাম নির্ধারণ করেছে সরকার। এ বছর ঢাকার ভেতরে গরুর কাঁচা চামড়ার দাম প্রতি বর্গফুট ৬২ থেকে ৬৭ টাকা এবং ঢাকার বাইরে ৫৭ থেকে ৬২ টাকা নির্ধারণ করা হয়েছে।

বুধবার সচিবালয়ে আয়োজিত এক সভা শেষে এই দর ঘোষণা করেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। সভায় কুরবানির পশুর চামড়া সংগ্রহ, সংরক্ষণ ও বাজার ব্যবস্থাপনা নিয়ে বিভিন্ন সিদ্ধান্ত নেওয়া হয়।

সরকার নির্ধারিত নতুন দরে সারা দেশে খাসির চামড়ার দাম প্রতি বর্গফুট ২৫ থেকে ৩০ টাকা এবং বকরির চামড়ার দাম ২২ থেকে ২৫ টাকা রাখা হয়েছে।

চামড়া যাতে নষ্ট না হয়, সেজন্য এবার দেশব্যাপী বিনামূল্যে লবণ বিতরণের উদ্যোগ নিয়েছে সরকার। এ লক্ষ্যে ইতোমধ্যে ১৭ কোটি ৬০ লাখ টাকার লবণ কেনা হয়েছে। বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক)-এর মাধ্যমে জেলা ও উপজেলা পর্যায়ে এই লবণ সরবরাহ করা হবে।

সংশ্লিষ্টরা মনে করছেন, সময়মতো লবণ সরবরাহ ও চামড়ার ন্যায্যমূল্য নিশ্চিত করা গেলে চামড়া পাচার কমবে এবং দেশের চামড়া শিল্পও লাভবান হবে।

September 2026
SMTWTFS
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930