ঢাকা
০৩ সেপ্টেম্বর ২০২৬

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, থানায় মামলা

বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
বুধবার, ১৩ মে ২০২৬   ৬৯ বার পঠিত
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, থানায় মামলা

ছবি: <--ছবির সোর্স সিলেক্ট করুন-->

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এক ছাত্রীকে টেনে ঝোপে নিয়ে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে। মঙ্গলবার রাত ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের ভেতরে এ ঘটনা ঘটে। পরে অন্য শিক্ষার্থীরা ওই ছাত্রীকে উদ্ধার করে বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাকেন্দ্রে নিয়ে যান।

ঘটনার পর বুধবার বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা শাখার উপ-রেজিস্ট্রার মো. জেফরুল হাসান চৌধুরী বাদী হয়ে অজ্ঞাতনামা এক ব্যক্তির বিরুদ্ধে আশুলিয়া থানায় ধর্ষণচেষ্টা ও হত্যাচেষ্টার মামলা করেন।
পুলিশ জানিয়েছে, ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। বিশ্ববিদ্যালয় ও আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একাধিক ইউনিট কাজ করছে এবং দ্রুত অভিযুক্তকে শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, রাতে ক্যাম্পাসের একটি সড়ক দিয়ে যাওয়ার সময় এক ব্যক্তি ওই ছাত্রীর পিছু নেন। পরে পরিত্যক্ত ফজিলাতুন্নেছা হল-সংলগ্ন এলাকায় গিয়ে তিনি নিজেকে বিশ্ববিদ্যালয়ের ৪৮তম ব্যাচের শিক্ষার্থী বলে পরিচয় দেন। একপর্যায়ে ছাত্রীর গলায় জালের মতো বস্তু পেঁচিয়ে তাঁকে অন্ধকার ঝোপে নিয়ে ধর্ষণের চেষ্টা করা হয়। তবে ছাত্রীটি কোনোভাবে সেখান থেকে বের হয়ে সড়কে চলে আসেন।

পরে শিক্ষার্থীরা সিসিটিভি ফুটেজ দেখে সন্দেহভাজন একজনকে শনাক্ত করলেও তাঁর পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।
ঘটনার প্রতিবাদে ক্যাম্পাসে বিভিন্ন ছাত্রসংগঠন ও সাধারণ শিক্ষার্থীরা বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দিয়েছে। নারী শিক্ষার্থীদের ব্যানারে প্রতিবাদ মিছিল, মানববন্ধন এবং বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ভবন ঘেরাও কর্মসূচিও ঘোষণা করা হয়েছে।

September 2026
SMTWTFS
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930