ঢাকা
০৫ সেপ্টেম্বর ২০২৬

বাংলাদেশের ওষুধ ১৪০ দেশে রপ্তানি : স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
সোমবার, ০৮ জুন ২০২৬   ২৫ বার পঠিত
বাংলাদেশের ওষুধ ১৪০ দেশে রপ্তানি : স্বাস্থ্যমন্ত্রী

ছবি: -সংগৃহীত

বাংলাদেশের তৈরি ওষুধ এখন বিশ্বের ১৪০টি দেশে রপ্তানি হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

সোমবার (৮ জুন) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।

মন্ত্রী বলেন, দেশে ওষুধ উৎপাদনের সক্ষমতা বাড়ার ফলে রপ্তানির পরিসরও ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। ভবিষ্যতে দেশেই ভ্যাকসিন উৎপাদন সম্ভব হলে এই বাজার আরও বিস্তৃত হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

তিনি আরও দাবি করেন, বিগত সময়গুলোতে স্বাস্থ্যখাতে প্রয়োজনীয় ভেন্টিলেটর, যন্ত্রপাতি বা ভ্যাকসিন পর্যাপ্তভাবে যুক্ত হয়নি। তবে বর্তমানে বেসরকারি উদ্যোক্তাদের সহযোগিতায় নানা স্বাস্থ্য সংকট মোকাবিলা করা হচ্ছে।

ডেঙ্গু পরিস্থিতি প্রসঙ্গে মন্ত্রী জানান, চিকিৎসা সুবিধা নিশ্চিত করতে এক লাখ আইভি স্যালাইন সরবরাহ করা হয়েছে এবং কেন্দ্রীয় ও উপজেলা পর্যায়ে আরও মজুদ রয়েছে। প্রয়োজনে জরুরি সরবরাহ বাড়ানো হবে বলেও তিনি জানান।

রাজধানীর মগবাজারের একটি হাসপাতালে শিশুমৃত্যুর ঘটনায় আদ-দ্বীন হাসপাতাল কর্তৃপক্ষকে দেওয়া শোকজের জবাব দিতে আরও সময় দেওয়া হয়েছে। তদন্তের পর আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

এছাড়া তিনি বলেন, ডেঙ্গু মোকাবিলায় প্রস্তুতি জোরদার করা হচ্ছে এবং জনস্বাস্থ্য সুরক্ষায় সরকার সংশ্লিষ্ট সব পক্ষকে নিয়ে কাজ করছে।

ওষুধ শিল্পকে আরও শক্তিশালী করতে নীতিগত সহায়তার পরিকল্পনা চলছে বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী, যাতে দেশের মানুষ সঠিক ওষুধ সঠিক দামে বা প্রয়োজন অনুযায়ী বিনামূল্যে পেতে পারে।

September 2026
SMTWTFS
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930