ঢাকা
২৫ আগস্ট ২০২৬
শিরোনাম
রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানদের সৌজন্য সাক্ষাৎ শিগগিরই গ্যাস পরিস্থিতি স্বাভাবিক হবে, আশা প্রধানমন্ত্রীর উপদেষ্টার জরিমানা ছাড়াই গাড়ির কাগজপত্র নবায়নের সময় ২৯ অক্টোবর পর্যন্ত নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে ৮ হাজার কোটি টাকার পণ্য কিনবে টিসিবি বাংলাদেশের সার্বিক সংস্কারে সহযোগিতা করতে চায় ইউএনডিপি ১ সেপ্টেম্বর থেকে প্রয়োজনমতো টাকা তুলতে পারবেন সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকরা সোনার ভরি ছাড়াল ২ লাখ ৪৭ হাজার টাকা অক্টোবরে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী কার্গো হাব গড়ে ওঠেনি ৪৬ বছরেও, শাহজালালে বছরে ১২১ কোটি টাকার রাজস্বের সম্ভাবনা রাখাইনের যুদ্ধে অনিশ্চিত রোহিঙ্গা প্রত্যাবাসন

এপিএস ও পিএসদের বেতন বাড়িয়ে ৩২ হাজার ৫৪০ টাকা নির্ধারণ

নিজস্ব প্রতিবেদক
সোমবার, ০৮ জুন ২০২৬   ২৪ বার পঠিত
এপিএস ও পিএসদের বেতন বাড়িয়ে ৩২ হাজার ৫৪০ টাকা নির্ধারণ

ছবি: -সংগৃহীত

মন্ত্রী, প্রতিমন্ত্রী ও সমমর্যাদার ব্যক্তিদের সহকারী একান্ত সচিব (এপিএস) এবং উপমন্ত্রীদের একান্ত সচিব (পিএস) পদে নিয়োগপ্রাপ্তদের বেতন বাড়ানো হয়েছে।

অর্থ বিভাগের সিদ্ধান্ত অনুযায়ী, এসব পদে নতুন মূল বেতন নির্ধারণ করা হয়েছে ৩২ হাজার ৫৪০ টাকা। এর আগে তারা জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুযায়ী নবম গ্রেডে ২২ হাজার টাকা মূল বেতন পেতেন। সেই হিসাবে তাদের বেতন বৃদ্ধি পেয়েছে।

সম্প্রতি অর্থ বিভাগ থেকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে পাঠানো চিঠিতে এ সিদ্ধান্ত জানানো হয়। জনপ্রশাসন মন্ত্রণালয়ের অনুরোধের ভিত্তিতে বিষয়টি পর্যালোচনা করে এ মতামত দেয় অর্থ বিভাগ।

তবে নতুন বেতন কাঠামোতে কিছু শর্তও জুড়ে দেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে—বার্ষিক বেতন বৃদ্ধি প্রযোজ্য হবে না, পাশাপাশি তারা পেনশন, আনুতোষিক বা ভবিষ্য তহবিল সুবিধা পাবেন না। এছাড়া প্রচলিত নিয়ম অনুযায়ী অন্যান্য ভাতা তারা পাবেন।

এই বেতন কাঠামো শুধু সরকারি চাকরির বাইরে থেকে অস্থায়ীভাবে নিয়োগপ্রাপ্ত এপিএস ও পিএসদের ক্ষেত্রেই প্রযোজ্য হবে বলে জানানো হয়েছে।

August 2026
SMTWTFS
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031