ঢাকা
২৫ আগস্ট ২০২৬
শিরোনাম
রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানদের সৌজন্য সাক্ষাৎ শিগগিরই গ্যাস পরিস্থিতি স্বাভাবিক হবে, আশা প্রধানমন্ত্রীর উপদেষ্টার জরিমানা ছাড়াই গাড়ির কাগজপত্র নবায়নের সময় ২৯ অক্টোবর পর্যন্ত নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে ৮ হাজার কোটি টাকার পণ্য কিনবে টিসিবি বাংলাদেশের সার্বিক সংস্কারে সহযোগিতা করতে চায় ইউএনডিপি ১ সেপ্টেম্বর থেকে প্রয়োজনমতো টাকা তুলতে পারবেন সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকরা সোনার ভরি ছাড়াল ২ লাখ ৪৭ হাজার টাকা অক্টোবরে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী কার্গো হাব গড়ে ওঠেনি ৪৬ বছরেও, শাহজালালে বছরে ১২১ কোটি টাকার রাজস্বের সম্ভাবনা রাখাইনের যুদ্ধে অনিশ্চিত রোহিঙ্গা প্রত্যাবাসন

হামে শিশুমৃত্যুর ঘটনায় ড. ইউনূসসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন

নিজস্ব প্রতিবেদক
সোমবার, ০৮ জুন ২০২৬   ২৮ বার পঠিত
হামে শিশুমৃত্যুর ঘটনায় ড. ইউনূসসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন

ছবি: -সংগৃহীত

হামের প্রাদুর্ভাব ও শিশু মৃত্যুর ঘটনায় ‘দায়িত্বে অবহেলা, প্রতারণা ও বিশ্বাসভঙ্গের’ অভিযোগে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসসহ ৫ জনের বিরুদ্ধে মামলা দায়েরের আবেদন করা হয়েছে।

সোমবার সকালে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে কিশোরগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য শেখ মুজিবুর রহমান ইকবাল এই আবেদন করেন। আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে বিষয়টি আদেশের জন্য অপেক্ষমাণ রেখেছে।

আবেদনে সাবেক স্বাস্থ্য উপদেষ্টা নুরজাহান বেগমসহ আরও কয়েকজন স্বাস্থ্য প্রশাসনের সাবেক কর্মকর্তাকেও আসামি করা হয়েছে। অভিযোগে বলা হয়, দায়িত্বে অবহেলা ও টিকা ব্যবস্থাপনায় ব্যর্থতার কারণে দেশে হামের প্রাদুর্ভাব দেখা দেয় এবং বহু শিশুর মৃত্যু ঘটে।

মামলার আবেদনে দাবি করা হয়, টিকা আমদানি ও সরবরাহ ব্যবস্থায় পরিবর্তনের কারণে টিকা সংকট তৈরি হয়, ফলে নির্ধারিত সময়ে বহু শিশু হাম-রুবেলা টিকা থেকে বঞ্চিত হয়। এতে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা বেড়ে যায় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

এ বিষয়ে আদালত এখনো কোনো চূড়ান্ত আদেশ দেননি। বিষয়টি বিচারাধীন রয়েছে।

August 2026
SMTWTFS
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031