ঢাকা
০২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম

মেসির বেতন বাড়ল দ্বিগুণের বেশি, প্রায় ৩০৭ কোটি টাকা

নিজস্ব প্রতিবেদক
বুধবার, ১৩ মে ২০২৬   ৪৪ বার পঠিত
মেসির বেতন বাড়ল দ্বিগুণের বেশি, প্রায় ৩০৭ কোটি টাকা

ছবি: <--ছবির সোর্স সিলেক্ট করুন-->

লিওনেল মেসির নতুন চুক্তিতে আগের তুলনায় দ্বিগুণের বেশি বেড়েছে তাঁর বেতন। ইন্টার মায়ামি-তে বর্তমানে তাঁর বার্ষিক বেতন ২ কোটি ৫০ লাখ ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩০৭ কোটি টাকা।

নতুন চুক্তি অনুযায়ী মেসির মোট নিশ্চিত আয় দাঁড়িয়েছে ২ কোটি ৮৩ লাখ ৩৩ হাজার ৩৩৩ ডলার। এই তথ্য প্রকাশ করেছে এমএলএস প্লেয়ার্স অ্যাসোসিয়েশন।

আয়ের তালিকায় মেসি এখন এমএলএসের সবচেয়ে বেশি পারিশ্রমিক পাওয়া ফুটবলার। দ্বিতীয় স্থানে থাকা সন হিউং-মিন-এর তুলনায়ও তাঁর আয় দ্বিগুণের বেশি।

সব মিলিয়ে ইন্টার মায়ামির খেলোয়াড়দের মোট বেতন এখন ৫ কোটি ৪৬ লাখ ডলার, যা পুরো এমএলএসে সর্বোচ্চ। অন্যদিকে সবচেয়ে কম বেতনের দল ফিলাডেলফিয়া ইউনিয়ন, যাদের মোট বেতন প্রায় ১ কোটি ১৭ লাখ ডলার।

২০২৩ সালের জুলাইয়ে এমএলএসে যোগ দেওয়ার সময় মেসির বেতন ছিল ১ কোটি ২০ লাখ ডলার। পরে গত অক্টোবরে তিনি মায়ামির সঙ্গে ২০২৮ সাল পর্যন্ত নতুন চুক্তি করেন।

মেসির নেতৃত্বেই ইন্টার মায়ামি তাদের ইতিহাসের প্রথম এমএলএস কাপ জেতে। গত মৌসুমে তিনি ২৯ গোল করে টানা দ্বিতীয়বারের মতো লিগের সেরা খেলোয়াড়ের পুরস্কারও জেতেন।

September 2026
SMTWTFS
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930