ঢাকা
২৬ আগস্ট ২০২৬
শিরোনাম

বাস খাদে পড়ে নিহত ৪, আহত ১০

জেলা প্রতিনিধি
সোমবার, ০৮ জুন ২০২৬   ৫০ বার পঠিত
বাস খাদে পড়ে নিহত ৪, আহত ১০

ছবি: -সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় ঢাকা-সিলেট মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী লোকাল বাস খাদে উল্টে পড়ে চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ১০ জন আহত হয়েছেন।

সোমবার (৮ জুন) দুপুর ১২টার দিকে উপজেলার শাহবাজপুর ইউনিয়নের বৈশামোড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

হাইওয়ে পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ঢাকা-সিলেট মহাসড়ক দিয়ে চলাচলের সময় বাসটির চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এতে বাসটি সড়ক থেকে ছিটকে পাশের গভীর খাদে পড়ে উল্টে যায়। দুর্ঘটনায় ঘটনাস্থলেই চারজন যাত্রীর মৃত্যু হয় এবং আরও বেশ কয়েকজন আহত হন।

খবর পেয়ে খাঁটিহাতা হাইওয়ে থানা পুলিশ, ফায়ার সার্ভিসের সদস্য এবং স্থানীয়রা উদ্ধার অভিযান চালিয়ে আহতদের উদ্ধার করেন। পরে তাদের বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়।

খাঁটিহাতা হাইওয়ে থানার সেকেন্ড অফিসার মো. আব্দুল বাতেন দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যাওয়ায় হতাহতের ঘটনা ঘটেছে। এতে চারজন নিহত হয়েছেন। তবে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

August 2026
SMTWTFS
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031