ঢাকা
২৫ আগস্ট ২০২৬
শিরোনাম
রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানদের সৌজন্য সাক্ষাৎ শিগগিরই গ্যাস পরিস্থিতি স্বাভাবিক হবে, আশা প্রধানমন্ত্রীর উপদেষ্টার জরিমানা ছাড়াই গাড়ির কাগজপত্র নবায়নের সময় ২৯ অক্টোবর পর্যন্ত নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে ৮ হাজার কোটি টাকার পণ্য কিনবে টিসিবি বাংলাদেশের সার্বিক সংস্কারে সহযোগিতা করতে চায় ইউএনডিপি ১ সেপ্টেম্বর থেকে প্রয়োজনমতো টাকা তুলতে পারবেন সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকরা সোনার ভরি ছাড়াল ২ লাখ ৪৭ হাজার টাকা অক্টোবরে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী কার্গো হাব গড়ে ওঠেনি ৪৬ বছরেও, শাহজালালে বছরে ১২১ কোটি টাকার রাজস্বের সম্ভাবনা রাখাইনের যুদ্ধে অনিশ্চিত রোহিঙ্গা প্রত্যাবাসন

হাম ও উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু, মৃতের সংখ্যা বেড়ে ৬২৮

নিজস্ব প্রতিবেদক
সোমবার, ০৮ জুন ২০২৬   ২৯ বার পঠিত
হাম ও উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু, মৃতের সংখ্যা বেড়ে ৬২৮

ছবি: -সংগৃহীত

দেশে হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়ে আরও আট শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে একটি শিশুর হামে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে, আর সাত শিশু হামের উপসর্গ নিয়ে মারা গেছে।

স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ তথ্য অনুযায়ী, এ নিয়ে দেশে হাম ও হামের উপসর্গে মৃত শিশুর সংখ্যা বেড়ে ৬২৮ জনে দাঁড়িয়েছে। এর মধ্যে নিশ্চিত হামে মারা গেছে ৯২ শিশু এবং হামের উপসর্গ নিয়ে মারা গেছে ৫৩৬ শিশু।

গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া আট শিশুর মধ্যে তিনজন ঢাকা বিভাগের। এছাড়া চট্টগ্রাম, রাজশাহী, সিলেট, ময়মনসিংহ ও রংপুর বিভাগে একজন করে শিশুর মৃত্যু হয়েছে।

একই সময়ে সন্দেহভাজন হামে আক্রান্ত হয়েছে ১ হাজার ৯২ জন। হাসপাতালে ভর্তি হয়েছে ৯৭৪ শিশু। বিভাগভিত্তিক হিসাবে সবচেয়ে বেশি ভর্তি হয়েছে ঢাকা বিভাগে ৩৪৬ জন, এরপর চট্টগ্রামে ২২১ জন এবং বরিশালে ১৩৪ জন।

তবে কিছুটা স্বস্তির খবরও রয়েছে। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে ১ হাজার ১৯৪ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ দেশে প্রথম হাম রোগী শনাক্ত হওয়ার পর থেকে এখন পর্যন্ত ৮০ হাজার ১০৪ জনের মধ্যে হামের উপসর্গ দেখা গেছে। এদের মধ্যে ৬৫ হাজার ২৩৭ জন হাসপাতালে ভর্তি হয়েছে এবং ৯ হাজার ৭৭৯ জনের হাম নিশ্চিত হয়েছে। এ পর্যন্ত সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে ৬১ হাজার ২৭৮ জন।

August 2026
SMTWTFS
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031