ঢাকা
০২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
তৃতীয় টার্মিনালে বিমানবাহিনীর গাড়ি দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে গণতন্ত্র ও জনকল্যাণভিত্তিক নতুন বাংলাদেশ গড়ার আহ্বান সালাহউদ্দিনের বিমানবাহিনীর ৩ সদস্যের জানাজা অনুষ্ঠিত, আহত ৪ জন সিএমএইচে আগস্টে বাংলাদেশের রপ্তানি আয় বেড়েছে ১৩.১৪ শতাংশ অটোরিকশার গ্যারেজে অস্ত্র কারখানা, ক্রেতা সেজে দুইজনকে ধরল পুলিশ ডেঙ্গুর ভয়াবহ বিস্তার, ২৪ ঘণ্টায় হাসপাতালে ১,৩২৪ রোগী যাত্রীসেবার মান বাড়াতে নতুন বিধিমালা হচ্ছে : বিমানমন্ত্রী আইন-শৃঙ্খলার পাশাপাশি গঠনমূলক কাজে আনসার-ভিডিপিকে আরও সক্রিয় হওয়ার আহ্বান রাষ্ট্রপতির বিএনপি সংসদীয় গণতন্ত্রও প্রতিষ্ঠা করেছে : প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে শিগগিরই সরাসরি সাক্ষাতের আশা ট্রাম্পের

লিবিয়ায় ভয়ংকর বন্দিশালা, ৪৮ লাখ টাকা দিয়েও রক্ষা পেলেন না বাংলাদেশি

জেলা প্রতিনিধি
বুধবার, ১৩ মে ২০২৬   ৫৭ বার পঠিত
লিবিয়ায় ভয়ংকর বন্দিশালা, ৪৮ লাখ টাকা দিয়েও রক্ষা পেলেন না বাংলাদেশি

ছবি: <--ছবির সোর্স সিলেক্ট করুন-->

অবৈধপথে ইতালি যাওয়ার চেষ্টায় লিবিয়ার বন্দিশালায় নির্যাতনের শিকার হয়ে মাদারীপুর জেলার এক যুবকের মৃত্যু হয়েছে। নিহত তছির ফকির (৪০) রাজৈর উপজেলার ঘোষালকান্দি গ্রামের বাসিন্দা।

পরিবারের সদস্যরা জানান, মানবপাচারকারী চক্রের মাধ্যমে বিদেশ যাওয়ার জন্য তছিরের পরিবার দফায় দফায় প্রায় ৪৮ লাখ টাকা দিয়েছে। কিন্তু মুক্তিপণের টাকা দেওয়ার পরও তাঁকে নির্যাতন করা হয়। পরে গুরুতর অসুস্থ অবস্থায় লিবিয়ার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার তাঁর মৃত্যু হয়।

স্বজনদের অভিযোগ, প্রথমে বিদেশে পাঠানোর নামে ২৫ লাখ টাকা নেওয়া হয়। পরে লিবিয়ায় বন্দিশালায় আটকে রেখে নির্যাতনের পর আরও ২০ লাখ টাকা আদায় করা হয়। চিকিৎসার কথা বলে নেওয়া হয় অতিরিক্ত আড়াই লাখ টাকা।

নিহতের পরিবার জানায়, স্থানীয় এক দালালের মাধ্যমে তছির আট মাস আগে দেশ ছাড়েন। ঘটনার পর অভিযুক্ত দালাল ও তাঁর পরিবারের সদস্যরা এলাকা ছেড়ে পালিয়ে গেছেন বলে অভিযোগ উঠেছে।

তছিরের ভাই শাহিন ফকির বলেন, জমিজমা বিক্রি করে ভাইকে বিদেশে পাঠানোর ব্যবস্থা করেছিলেন তাঁরা। এখন ভাইকে হারিয়ে পরিবার নিঃস্ব হয়ে পড়েছে। অন্যদিকে তছিরের স্ত্রী এসমোতারা বেগম অভিযুক্ত দালালদের বিচারের দাবি জানিয়েছেন।

এ ঘটনায় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, পরিবারের লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে এবং মরদেহ দেশে ফিরিয়ে আনার বিষয়ে প্রয়োজনীয় সহায়তা করা হবে।

September 2026
SMTWTFS
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930