ঢাকা
২৫ আগস্ট ২০২৬
শিরোনাম
রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানদের সৌজন্য সাক্ষাৎ শিগগিরই গ্যাস পরিস্থিতি স্বাভাবিক হবে, আশা প্রধানমন্ত্রীর উপদেষ্টার জরিমানা ছাড়াই গাড়ির কাগজপত্র নবায়নের সময় ২৯ অক্টোবর পর্যন্ত নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে ৮ হাজার কোটি টাকার পণ্য কিনবে টিসিবি বাংলাদেশের সার্বিক সংস্কারে সহযোগিতা করতে চায় ইউএনডিপি ১ সেপ্টেম্বর থেকে প্রয়োজনমতো টাকা তুলতে পারবেন সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকরা সোনার ভরি ছাড়াল ২ লাখ ৪৭ হাজার টাকা অক্টোবরে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী কার্গো হাব গড়ে ওঠেনি ৪৬ বছরেও, শাহজালালে বছরে ১২১ কোটি টাকার রাজস্বের সম্ভাবনা রাখাইনের যুদ্ধে অনিশ্চিত রোহিঙ্গা প্রত্যাবাসন

কুড়িগ্রামে আবারও তেঁতুলগাছের মগডালে উঠলেন সেই নারী

জেলা প্রতিনিধি
সোমবার, ০৮ জুন ২০২৬   ৪৯ বার পঠিত
কুড়িগ্রামে আবারও তেঁতুলগাছের মগডালে উঠলেন সেই নারী

ছবি: -সংগৃহীত

কুড়িগ্রামের উলিপুর উপজেলায় এক মাসের ব্যবধানে আবারও তেঁতুলগাছের মগডালে দেখা গেছে সাজেদা বেগম (৪৫) নামের এক গৃহবধূকে। পরে তিনি গাছ থেকে নেমে পুকুরে লাফ দেন বলে জানিয়েছে স্থানীয়রা।

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার ভোর থেকে সাজেদা বেগমকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরে পরিবারের সদস্যরা বাড়ির পাশের একটি পুকুরপাড়ের তেঁতুলগাছের ডালে তাঁকে দেখতে পান। ঘটনাস্থলে উৎসুক মানুষ ভিড় করেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, তিনি গাছের ডালে কখনো বসা, কখনো শোয়া অবস্থায় ছিলেন। একপর্যায়ে তার ছেলে গাছে ওঠার চেষ্টা করলে তিনি নিজেই নিচে নেমে পুকুরে লাফ দেন।

সাজেদা বেগম বলেন, কীভাবে তিনি গাছে উঠলেন বা সেখানে গেলেন—তা তিনি মনে করতে পারেন না। ফজরের নামাজের পর বাড়ির আঙিনায় হাঁটার সময় শরীরে অস্বাভাবিক অনুভূতি হয়েছিল বলে তিনি দাবি করেন।

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, এর আগেও একাধিকবার একই ধরনের ঘটনা ঘটেছে। গত মাসে এবং এর আগেও তাকে ওই একই তেঁতুলগাছের মগডালে পাওয়া যায় বলে জানা গেছে।

তার স্বজনরা জানান, বিভিন্ন জায়গায় চিকিৎসা করানো হলেও কোনো নির্দিষ্ট রোগ শনাক্ত হয়নি। বিষয়টি নিয়ে এলাকায় কৌতূহল ও আলোচনার সৃষ্টি হয়েছে।

August 2026
SMTWTFS
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031