ঢাকা
১৭ আগস্ট ২০২৬

চট্টগ্রামে ফ্লাইওভারে ঝুলছিল মরদেহ, সিসিটিভি ফুটেজে মিলল রহস্য

জেলা প্রতিনিধি
বুধবার, ১৩ মে ২০২৬   ৭৩ বার পঠিত
চট্টগ্রামে ফ্লাইওভারে ঝুলছিল মরদেহ, সিসিটিভি ফুটেজে মিলল রহস্য

ছবি: <--ছবির সোর্স সিলেক্ট করুন-->

চট্টগ্রাম নগরের সাগরিকা এলাকায় একটি ফ্লাইওভারের রেলিংয়ে ঝুলন্ত অবস্থায় মো. আবু কায়সার (২৭) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে বিএসআরএম ডিপো-সংলগ্ন ফ্লাইওভার থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত কায়সার আকবর শাহ এলাকার বাসিন্দা ছিলেন এবং বিএসআরএমে নিরাপত্তা প্রহরী হিসেবে কর্মরত ছিলেন।

ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁকে ছাত্রলীগের এক নেতা বলে দাবি করা হলেও পুলিশ এখন পর্যন্ত তাঁর রাজনৈতিক পরিচয়ের সত্যতা নিশ্চিত করতে পারেনি।

পুলিশ জানায়, ঘটনাস্থলের কাছের একটি সিসিটিভি ক্যামেরার ফুটেজে দেখা গেছে, এক যুবক একা হেঁটে ফ্লাইওভারের দিকে যাচ্ছেন। পরে তিনি কিছু সময় রেলিংয়ের পাশে দাঁড়িয়ে থাকেন। কয়েক মিনিট পর তাঁকে রেলিংয়ের ওপর বসা অবস্থায় দেখা যায়। এরপর হঠাৎ তিনি ক্যামেরার দৃশ্য থেকে অদৃশ্য হয়ে যান।

চট্টগ্রাম মহানগর পুলিশের পশ্চিম বিভাগের উপকমিশনার মো. আলমগীর হোসেন বলেন, প্রাথমিকভাবে ঘটনাটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। সুরতহাল প্রতিবেদনে মরদেহে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।

পুলিশ জানিয়েছে, ঘটনাটি তদন্তাধীন রয়েছে।

August 2026
SMTWTFS
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031