ঢাকা
২৬ আগস্ট ২০২৬
শিরোনাম

চীনের আরেক বিস্ময় অ্যাডোরা ম্যাজিক সিটি, শেষ হচ্ছে প্রথম সমুদ্রযাত্রা

ডেস্ক রিপোর্ট
মঙ্গলবার, ০৯ জুন ২০২৬   ৭৫ বার পঠিত
চীনের আরেক বিস্ময় অ্যাডোরা ম্যাজিক সিটি, শেষ হচ্ছে প্রথম সমুদ্রযাত্রা

ছবি: -সংগৃহীত

চীনের প্রথম দেশীয় প্রযুক্তিতে নির্মিত বৃহৎ প্রমোদতরি অ্যাডোরা ম্যাজিক সিটির প্রথম গন্তব্যহীন সমুদ্রভ্রমণ শেষ হতে যাচ্ছে। শাংহাই থেকে যাত্রা শুরু করা জাহাজটি কোনো দেশি বা বিদেশি বন্দরে না থেমে উন্মুক্ত সমুদ্রে ভ্রমণ শেষে আবার একই বন্দরে ফিরে আসছে।

শনিবার শুরু হওয়া তিন দিন দুই রাতের এই বিশেষ যাত্রা সোমবার ভোরে শেষ হওয়ার কথা। প্রচলিত ক্রুজ ভ্রমণের তুলনায় এই আয়োজনের বৈশিষ্ট্য হলো—যাত্রীদের কোনো নির্দিষ্ট গন্তব্যে নামতে বা ভ্রমণসূচির চাপ নিতে হয়নি। পুরো সময় তারা জাহাজের বিভিন্ন সুবিধা, বিনোদন ও অবকাশ উপভোগের সুযোগ পেয়েছেন।

যাত্রীদের জন্য নানা ধরনের সাংস্কৃতিক ও বিনোদনমূলক আয়োজন রাখা হয়েছে। এর মধ্যে ছিল কৌতুক অনুষ্ঠান, জাদু প্রদর্শনী, থিমভিত্তিক পার্টি এবং বিশেষ খাবারের ব্যবস্থা। আরামদায়ক পরিবেশ নিশ্চিত করতে জাহাজটিতে ধারণক্ষমতার তুলনায় কম যাত্রী নেওয়া হয়েছে।

শাংহাইয়ের এক নারী যাত্রী জানান, অতিরিক্ত ছুটি ছাড়াই স্বল্প সময়ে এমন ভ্রমণের সুযোগ তাঁকে আকৃষ্ট করেছে। পাশাপাশি দেশীয় প্রযুক্তিতে নির্মিত বৃহৎ এই জাহাজে ভ্রমণের অভিজ্ঞতা নিয়েও তিনি উচ্ছ্বসিত।

চীনের ক্রুজ পর্যটন খাতে এটি একটি নতুন মাইলফলক হিসেবে দেখা হচ্ছে। যাত্রা শুরুর আগে এ ধরনের ভ্রমণের জন্য বিশেষ প্রবেশ-প্রস্থান অনুমতিপত্র চালু করে কর্তৃপক্ষ। একই সঙ্গে যাত্রীদের জন্য কাস্টমস ও সীমান্ত-সংক্রান্ত প্রক্রিয়াও সহজ করা হয়।

সাম্প্রতিক বছরগুলোতে চীনে সমুদ্রভিত্তিক পর্যটনের জনপ্রিয়তা দ্রুত বাড়ছে। সরকারি তথ্য অনুযায়ী, ২০২৫ সালে দেশটিতে ক্রুজ যাত্রীর সংখ্যা আগের বছরের তুলনায় উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে। এই নতুন ধরনের গন্তব্যহীন ভ্রমণ ভবিষ্যতে পর্যটকদের জন্য আরও আকর্ষণীয় বিকল্প হয়ে উঠতে পারে।

August 2026
SMTWTFS
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031