ঢাকা
০২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম

পরমাণু সক্ষম ক্ষেপণাস্ত্র পরীক্ষা রাশিয়ার, যাবে ৩৫ হাজার কিলোমিটার!

ডেস্ক রিপোর্ট
বুধবার, ১৩ মে ২০২৬   ৫২ বার পঠিত
পরমাণু সক্ষম ক্ষেপণাস্ত্র পরীক্ষা রাশিয়ার, যাবে ৩৫ হাজার কিলোমিটার!

ছবি: <--ছবির সোর্স সিলেক্ট করুন-->

রাশিয়া নতুন দূরপাল্লার আন্তমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ‘সারমাত’-এর সফল পরীক্ষা চালিয়েছে। এই ক্ষেপণাস্ত্র প্রায় ৩৫ হাজার কিলোমিটার দূরত্বে গিয়ে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম এবং পরমাণু অস্ত্র বহন করতে পারে।

মঙ্গলবার ক্ষেপণাস্ত্রটির পরীক্ষা চালানোর পর ভ্লাদিমির পুতিন একে বিশ্বের সবচেয়ে শক্তিশালী ক্ষেপণাস্ত্র ব্যবস্থা বলে দাবি করেন। তাঁর ভাষ্য অনুযায়ী, এটি পশ্চিমা সামরিক বাহিনীর যেকোনো অস্ত্রের তুলনায় কয়েক গুণ বেশি শক্তিশালী অস্ত্র বহনে সক্ষম।

পুতিন আরও জানান, চলতি বছরের শেষ নাগাদ সারমাত ক্ষেপণাস্ত্রকে যুদ্ধকালীন দায়িত্বে মোতায়েন করা হবে।

রাশিয়া এমন সময় এই পরীক্ষা চালাল, যখন যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে পরমাণু অস্ত্র নিয়ন্ত্রণবিষয়ক ‘নিউ স্টার্ট’ চুক্তির মেয়াদ শেষ হয়ে গেছে। ওই চুক্তির আওতায় দুই দেশ পরমাণু অস্ত্রের সংখ্যা সীমিত রাখতে বাধ্য ছিল। তবে মেয়াদ শেষ হওয়ায় এখন আর সেই বাধ্যবাধকতা কার্যকর নেই।

চুক্তির মেয়াদ শেষ হওয়ার পর নতুন করে সামরিক সংলাপের আলোচনা শুরু হলেও এখন পর্যন্ত নতুন কোনো সমঝোতার ইঙ্গিত পাওয়া যায়নি। এদিকে ডোনাল্ড ট্রাম্প চীনকে যুক্ত করে নতুন একটি পরমাণু চুক্তির প্রস্তাব দিলেও চীন তাতে অংশ নিতে অনাগ্রহ দেখিয়েছে।

September 2026
SMTWTFS
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930