ঢাকা
০২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
১৭২ কোটি টাকা ব্যয়ে ১১ তলা হবে র‍্যাব সদরদপ্তর ব্যাংক খাতে খেলাপি ঋণ ছাড়াল ৬ লাখ কোটি টাকা বিদিশা সিদ্দিকের জামিন আবেদন নাকচ, কারাগারেই থাকতে হচ্ছে জ্বালানি সংকট মোকাবিলায় সমন্বিত পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার : প্রধানমন্ত্রী দুই দেশের জনগণের স্বার্থ বিবেচনায় ভারত সফর করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান : হাইকমিশনার কক্সবাজার সৈকতের বালিয়াড়িতে সড়ক নির্মাণ বন্ধের নির্দেশ হাইকোর্টের আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াসহ ৪ জনের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু শাহজালাল বিমানবন্দরে ৪০ ভরি স্বর্ণসহ দুইজন গ্রেপ্তার ছাদে সৌরবিদ্যুৎ উৎপাদনে প্রণোদনা, গ্রিডে প্রতি ইউনিটে মিলবে ১০.৫০ টাকা ফের কমল সোনা-রুপার দাম, ২২ ক্যারেটের ভরি ২ লাখ ৩১ হাজার ৮৮০ টাকা

বাংলাদেশ-যুক্তরাষ্ট্র প্রতিরক্ষা সহযোগিতা জোরদারে আলোচনা

নিজস্ব প্রতিবেদক
মঙ্গলবার, ০৯ জুন ২০২৬   ৩০ বার পঠিত
বাংলাদেশ-যুক্তরাষ্ট্র প্রতিরক্ষা সহযোগিতা জোরদারে আলোচনা

ছবি: -সংগৃহীত

বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে প্রতিরক্ষা সহযোগিতা আরও সম্প্রসারণের লক্ষ্যে প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা এ কে এম শামছুল ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন।

মঙ্গলবার ঢাকা সেনানিবাসে সশস্ত্র বাহিনী বিভাগের কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে উভয় দেশের বিদ্যমান দ্বিপাক্ষিক সম্পর্ক, প্রতিরক্ষা সহযোগিতা এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানায়, বৈঠকে সামরিক পর্যায়ে সহযোগিতা বৃদ্ধি, প্রশিক্ষণ কার্যক্রম সম্প্রসারণ এবং অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ বাড়ানোর বিষয়ে গুরুত্বারোপ করা হয়।

প্রতিরক্ষা উপদেষ্টা বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা উল্লেখ করে বলেন, দুই দেশের প্রতিরক্ষা খাতে বিদ্যমান সহযোগিতা ভবিষ্যতে আরও শক্তিশালী হবে বলে তিনি আশাবাদী।

অন্যদিকে মার্কিন রাষ্ট্রদূত বাংলাদেশের সশস্ত্র বাহিনীর পেশাদারিত্বের প্রশংসা করেন। পাশাপাশি আন্তর্জাতিক শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশের গুরুত্বপূর্ণ অবদানেরও ভূয়সী প্রশংসা করেন তিনি।

September 2026
SMTWTFS
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930