ঢাকা
১৩ জুন ২০২৬
শিরোনাম
অবশেষে জেনেভায় যুক্তরাষ্ট্র-ইরান শান্তিচুক্তির সম্ভাবনা কক্সবাজার সৈকত আকস্মিক পরিদর্শনে রশিদুজ্জামান মিল্লাতসহ তিন প্রতিমন্ত্রী টেকসই অর্থনীতির ভিত্তি বিনিয়োগ, ঋণনির্ভরতা কমানোয় জোর এটি একটি ইনক্লুসিভ বাজেট, সংবাদ সম্মেলনে অর্থমন্ত্রী সীমান্তে শান্তি-স্থিতিশীলতা বজায় রাখার অঙ্গীকার বিজিবি-বিএসএফের উড্ডয়নের ঠিক আগে দিল্লিগামী বিমানে বোমা আতঙ্ক ইতিহাস গড়লেন ইলন মাস্ক, বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হিসেবে রেকর্ড দেশের ৮ উন্নয়ন কর্তৃপক্ষে নতুন চেয়ারম্যান নিয়োগ বেনাপোল সীমান্ত দিয়ে বাংলাদেশে এলেন দীনেশ ত্রিবেদী, উষ্ণ অভ্যর্থনা ট্রাম্পের হঠাৎ ঘোষণা, আজ থেকে ইরানের সঙ্গে যুদ্ধ শেষ

তালপাতার রায়ে তিন শতকের ইতিহাস, সুপ্রিম কোর্ট জাদুঘরে বিচার বিভাগের দুর্লভ ঐতিহ্য

ডেস্ক রিপোর্ট
মঙ্গলবার, ০৯ জুন ২০২৬   ৬ বার পঠিত
তালপাতার রায়ে তিন শতকের ইতিহাস, সুপ্রিম কোর্ট জাদুঘরে বিচার বিভাগের দুর্লভ ঐতিহ্য

ছবি: -সংগৃহীত

বাংলাদেশের বিচার বিভাগের ইতিহাস, ঐতিহ্য ও বিবর্তনের গুরুত্বপূর্ণ নিদর্শন সংরক্ষণ করে চলেছে সুপ্রিম কোর্ট জাদুঘর। এখানে রয়েছে ১৭১০ সালের তালপাতায় লেখা একটি বিরল আদালতের রায়, হাতে লেখা মূল সংবিধানের কপি, ঐতিহাসিক ভাওয়াল সন্ন্যাসী মামলার রায়সহ বহু মূল্যবান দলিল ও স্মারক।

সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে অবস্থিত এই জাদুঘরটি বর্তমানে আইনজীবী, গবেষক, শিক্ষার্থী এবং সাধারণ দর্শনার্থীদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। স্বাধীনতার আগে ও পরে বিচার বিভাগের বিভিন্ন গুরুত্বপূর্ণ নথি, আদালতের ব্যবহার্য সামগ্রী, ঐতিহাসিক আলোকচিত্র এবং সাবেক প্রধান বিচারপতিদের স্মারক এখানে সংরক্ষিত রয়েছে।

জাদুঘরের অন্যতম আকর্ষণ ১৭১০ সালের তালপাতায় লেখা একটি দুর্লভ রায়। এটি প্রথমে বরিশাল জেলা ও দায়রা জজ আদালতের রেকর্ড রুমে সংরক্ষিত ছিল। পরে পটুয়াখালী জেলা ও দায়রা জজ আদালতে স্থানান্তরিত হওয়ার পর সেখান থেকে সংগ্রহ করে সুপ্রিম কোর্ট জাদুঘরে রাখা হয়।

এছাড়া হাতে লেখা বাংলাদেশের মূল সংবিধানের অনুলিপি, ঐতিহাসিক ভাওয়াল সন্ন্যাসী মামলার রায়, তৎকালীন কলকাতা হাইকোর্ট ও ঢাকা হাইকোর্টের দেয়াল ঘড়ি, বিচারপতিদের ব্যবহৃত দোয়াত-কলম, ব্যান্ড, গাউন ও উইগও প্রদর্শিত হচ্ছে।

জাদুঘরের একটি বড় অংশজুড়ে রয়েছে সাবেক প্রধান বিচারপতি ও খ্যাতিমান বিচারকদের ব্যবহৃত বিভিন্ন সামগ্রী। তাদের ব্যবহৃত গাউন, চশমা, কলম, ফাইল ও আসবাবপত্র বিচার বিভাগের দীর্ঘ ঐতিহ্যের সাক্ষ্য বহন করছে। পাশাপাশি বিভিন্ন সময়ের আদালত ভবনের ছবি, বিচারকদের শপথ অনুষ্ঠান এবং গুরুত্বপূর্ণ বিচারিক কার্যক্রমের আলোকচিত্রও দর্শনার্থীদের জন্য উন্মুক্ত রাখা হয়েছে।

বাংলাদেশ সুপ্রিম কোর্ট জাদুঘর ২০১৪ সালের ২৭ অক্টোবর তৎকালীন প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেন উদ্বোধন করেন।

June 2026
S M T W T F S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930