ঢাকা
২৪ আগস্ট ২০২৬
শিরোনাম
ডন ৩ বিতর্কে আদালতেই মীমাংসা চান রণবীর জাতীয় নির্বাচনের চেয়ে ভালো স্থানীয় নির্বাচন করতে চাই : সিইসি বিএনপি জুলাই সনদের পথেই এগোতে চায়, আমাদের ওপর আস্থা রাখুন : আইনমন্ত্রী বাংলাদেশের সঙ্গে সবার আগে অর্থনৈতিক সুসম্পর্ক দরকার : ভারতের হাইকমিশনার নুসরাত হত্যা মামলায় ১৬ জনকে মৃত্যুদণ্ড দেওয়া বিচারকের বিচারিক ক্ষমতা কেড়ে নিলেন হাইকোর্ট ২০২৭ সালের এসএসসি পরীক্ষা শুরু ১৪ মার্চ, প্রকাশিত সময়সূচি কালচারাল ট্যুরিজম উন্নয়নে দুই মন্ত্রণালয়ের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরের সিদ্ধান্ত নুসরাত হত্যা মামলায় হাইকোর্টের রায়ে ২ জনের মৃত্যুদণ্ড বহাল, খালাস ১০ যুদ্ধ বন্ধের উদ্যোগে ইরান সফরে যাচ্ছেন পাকিস্তানের সেনাপ্রধান ঢাকার বাতাস আজ সহনীয়, দূষণের স্কোর ৮০

স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন যে কেউ, শর্ত মানলে বাধা নেই : উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক
মঙ্গলবার, ০৯ জুন ২০২৬   ৪৫ বার পঠিত
স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন যে কেউ, শর্ত মানলে বাধা নেই : উপদেষ্টা

ছবি: -সংগৃহীত

স্থানীয় সরকার নির্বাচনে নির্ধারিত যোগ্যতা পূরণ করতে পারলে যে কোনো ব্যক্তি নির্বাচনে অংশ নিতে পারবেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।

মঙ্গলবার সচিবালয়ে তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

আওয়ামী লীগের কার্যক্রম বর্তমানে নিষিদ্ধ থাকলেও দলটির সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরা স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে পারবেন কি না—এমন প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, স্থানীয় সরকার নির্বাচন দলীয় নয়। ফলে কোনো ব্যক্তি প্রয়োজনীয় শর্ত পূরণ করলে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণে বাধা নেই। তবে নির্বাচনী প্রচারণায় নিষিদ্ধ সংগঠনের পক্ষে কার্যক্রম বা বক্তব্য দিলে তা সমস্যার কারণ হতে পারে।

দলীয় পদ-পদবি থাকা ব্যক্তিদের বিষয়ে তিনি বলেন, কোনো সংগঠনের কার্যক্রম নিষিদ্ধ থাকলে সেই পরিচয় ব্যবহার করা যাবে না। কিন্তু ব্যক্তি হিসেবে নির্বাচনের জন্য নির্ধারিত মানদণ্ড পূরণ করলে প্রার্থী হওয়ার সুযোগ থাকবে।

মামলাভুক্ত ব্যক্তিদের নির্বাচনে অংশগ্রহণ প্রসঙ্গে তিনি উল্লেখ করেন, শুধু মামলা থাকলেই কেউ নির্বাচন থেকে অযোগ্য হন না। বিদ্যমান আইন অনুযায়ী নির্দিষ্ট ধরনের অপরাধে নির্দিষ্ট মেয়াদের সাজা না হলে নির্বাচনে অংশগ্রহণের সুযোগ রয়েছে।

সাম্প্রতিক সময়ে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে বিভিন্ন স্থানে রাজনৈতিক হামলার অভিযোগ প্রসঙ্গে উপদেষ্টা বলেন, সরকার এসব বিষয়ে সতর্ক রয়েছে এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পরিস্থিতি মোকাবিলায় কাজ করছে। তিনি দাবি করেন, নিষিদ্ধ সংগঠনের কার্যক্রম নিয়ন্ত্রণে সরকার বিদ্যমান আইনকে আরও শক্তিশালী করেছে।

তিনি আরও বলেন, বিচ্ছিন্নভাবে কিছু ঘটনা ঘটলেও সেগুলো প্রতিরোধ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সংস্থাগুলো প্রয়োজনীয় পদক্ষেপ নেবে।

August 2026
SMTWTFS
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031