ঢাকা
২৫ আগস্ট ২০২৬
শিরোনাম
সংসদ অধিবেশন ঘিরে ঢাকার বিভিন্ন এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ অনির্দিষ্টকালের জন্য বরিশাল থেকে সব ধরনের বাস চলাচল বন্ধ রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানদের সৌজন্য সাক্ষাৎ শিগগিরই গ্যাস পরিস্থিতি স্বাভাবিক হবে, আশা প্রধানমন্ত্রীর উপদেষ্টার জরিমানা ছাড়াই গাড়ির কাগজপত্র নবায়নের সময় ২৯ অক্টোবর পর্যন্ত নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে ৮ হাজার কোটি টাকার পণ্য কিনবে টিসিবি বাংলাদেশের সার্বিক সংস্কারে সহযোগিতা করতে চায় ইউএনডিপি ১ সেপ্টেম্বর থেকে প্রয়োজনমতো টাকা তুলতে পারবেন সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকরা সোনার ভরি ছাড়াল ২ লাখ ৪৭ হাজার টাকা অক্টোবরে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

হামে আরও ৩ শিশুর মৃত্যু, আক্রান্ত হাজারেরও বেশি

নিজস্ব প্রতিবেদক
মঙ্গলবার, ০৯ জুন ২০২৬   ৪৭ বার পঠিত
হামে আরও ৩ শিশুর মৃত্যু, আক্রান্ত হাজারেরও বেশি

ছবি: -সংগৃহীত

দেশে হামের প্রকোপ কমার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে আক্রান্ত হয়েছে এক হাজার ৩৪ জন শিশু।

স্বাস্থ্য অধিদপ্তরের মঙ্গলবার প্রকাশিত হামবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। মৃত শিশুদের মধ্যে একজন ঢাকায়, একজন সিলেটে এবং একজন ময়মনসিংহে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।

অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হামের উপসর্গে ৫৩৯ শিশুর মৃত্যুর তথ্য পাওয়া গেছে। এছাড়া পরীক্ষায় হাম শনাক্ত হওয়ার পর আরও ৯২ শিশুর মৃত্যু হয়েছে। সব মিলিয়ে এ বছর এখন পর্যন্ত হাম ও হামের জটিলতায় প্রাণ হারিয়েছে ৬৩১ শিশু।

একই সময়ের মধ্যে দেশে ৮১ হাজার ৮৪ জন শিশুর মধ্যে হামের উপসর্গ দেখা দিয়েছে। তাদের মধ্যে ৬৬ হাজার ১৭০ জনকে হাসপাতালে ভর্তি করা হয়। তবে চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৬২ হাজার ২৯২ শিশু।

গত ২৪ ঘণ্টায় নতুন করে ৯৩৩ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। অন্যদিকে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে এক হাজার ১৪ জন।

স্বাস্থ্য বিশেষজ্ঞরা হামের বিস্তার রোধে শিশুদের টিকাদান নিশ্চিত করা, আক্রান্তদের দ্রুত চিকিৎসার আওতায় আনা এবং জনসচেতনতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেছেন।

August 2026
SMTWTFS
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031