ঢাকা
১৭ আগস্ট ২০২৬

যুদ্ধ-বিধ্বস্ত তেহরানের ৮০ শতাংশ এলাকা মেরামত

ডেস্ক রিপোর্ট
বুধবার, ১৩ মে ২০২৬   ৬২ বার পঠিত
যুদ্ধ-বিধ্বস্ত তেহরানের ৮০ শতাংশ এলাকা মেরামত

ছবি: <--ছবির সোর্স সিলেক্ট করুন-->

ইরান জানিয়েছে, রাজধানী তেহরানের যুদ্ধবিধ্বস্ত এলাকার প্রায় ৮০ শতাংশ মেরামতের কাজ শেষ হয়েছে।

ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের বরাতে তেহরান প্রদেশের উপ-গভর্নর সৈয়দ কামালউদ্দিন মিরজাফারিয়ান বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় তেহরান প্রদেশে ৬০ হাজারের বেশি আবাসিক ও বাণিজ্যিক স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে।

সরকারি হিসাব অনুযায়ী, ২৮ ফেব্রুয়ারি যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইরান প্রত্যক্ষ ও পরোক্ষভাবে প্রায় ২৭০ বিলিয়ন ডলারের ক্ষতির মুখে পড়েছে।

হামলায় সেতু, বন্দর, রেলপথ, বিশ্ববিদ্যালয়, গবেষণা কেন্দ্র, বিদ্যুৎকেন্দ্র ও পানি শোধনাগার ক্ষতিগ্রস্ত হয়েছে। পাশাপাশি বহু হাসপাতাল, শিক্ষাপ্রতিষ্ঠান ও বেসামরিক ঘরবাড়িও ধ্বংস বা ক্ষতির শিকার হয়েছে।

তেহরান কর্তৃপক্ষ জানিয়েছে, ক্ষতিগ্রস্ত অবকাঠামো দ্রুত পুনর্গঠনে কাজ চলছে এবং অনেক গুরুত্বপূর্ণ স্থাপনা ইতোমধ্যে পুনরায় চালু করা হয়েছে।

August 2026
SMTWTFS
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031