ঢাকা
১৭ আগস্ট ২০২৬

বাংলাদেশ ব্যাংক কর্মকর্তাদের প্রশিক্ষণে অংশ নেওয়ায় নতুন বিধিনিষেধ

ডেস্ক রিপোর্ট
বুধবার, ১৩ মে ২০২৬   ৪০ বার পঠিত
বাংলাদেশ ব্যাংক কর্মকর্তাদের প্রশিক্ষণে অংশ নেওয়ায় নতুন বিধিনিষেধ

ছবি: <--ছবির সোর্স সিলেক্ট করুন-->

বাংলাদেশ ব্যাংক কর্মকর্তাদের জন্য নতুন বিধিনিষেধ জারি করেছে। এখন থেকে ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান কিংবা অন্য কোনো প্রতিষ্ঠানের অর্থায়নে দেশে বা বিদেশে আয়োজিত প্রশিক্ষণ, সেমিনার, কর্মশালা বা সিম্পোজিয়ামে কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা অংশ নিতে পারবেন না।

বুধবার বাংলাদেশ ব্যাংকের মানবসম্পদ বিভাগ-২ এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে।

নির্দেশনায় বলা হয়েছে, আর্থিক খাতে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা এবং স্বার্থের সংঘাত এড়াতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এতে আরও বলা হয়, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের অর্থায়নে আয়োজিত কোনো প্রশিক্ষণ বা কর্মশালায় বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা প্রশিক্ষণার্থী কিংবা প্রশিক্ষক—কোনো ভূমিকাতেই অংশ নিতে পারবেন না।

এ ছাড়া বাংলাদেশ ব্যাংক থেকে সেবা গ্রহণকারী বা পণ্য ও সেবা সরবরাহকারী প্রতিষ্ঠানের অর্থায়নে বিদেশে আয়োজিত চুক্তিবহির্ভূত প্রশিক্ষণ বা কর্মশালাতেও অংশগ্রহণে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।

তবে মানবসম্পদ বিভাগ-২-এর অনুমতি নিয়ে দেশে আয়োজিত কোনো সেমিনার বা আলোচনায় বক্তা বা প্রশিক্ষক হিসেবে অংশ নেওয়া যাবে। সেক্ষেত্রে আয়োজক প্রতিষ্ঠানের কাছ থেকে কোনো ধরনের সম্মানী গ্রহণ করা যাবে না বলেও নির্দেশনায় উল্লেখ করা হয়েছে।

August 2026
SMTWTFS
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031