ঢাকা
০২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
১৭২ কোটি টাকা ব্যয়ে ১১ তলা হবে র‍্যাব সদরদপ্তর ব্যাংক খাতে খেলাপি ঋণ ছাড়াল ৬ লাখ কোটি টাকা বিদিশা সিদ্দিকের জামিন আবেদন নাকচ, কারাগারেই থাকতে হচ্ছে জ্বালানি সংকট মোকাবিলায় সমন্বিত পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার : প্রধানমন্ত্রী দুই দেশের জনগণের স্বার্থ বিবেচনায় ভারত সফর করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান : হাইকমিশনার কক্সবাজার সৈকতের বালিয়াড়িতে সড়ক নির্মাণ বন্ধের নির্দেশ হাইকোর্টের আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াসহ ৪ জনের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু শাহজালাল বিমানবন্দরে ৪০ ভরি স্বর্ণসহ দুইজন গ্রেপ্তার ছাদে সৌরবিদ্যুৎ উৎপাদনে প্রণোদনা, গ্রিডে প্রতি ইউনিটে মিলবে ১০.৫০ টাকা ফের কমল সোনা-রুপার দাম, ২২ ক্যারেটের ভরি ২ লাখ ৩১ হাজার ৮৮০ টাকা

বৃক্ষরোপণ কর্মসূচি ও বিজ্ঞান মেলার উদ্বোধন করলেন ডা. জুবাইদা

ডেস্ক রিপোর্ট
বুধবার, ১০ জুন ২০২৬   ২৫ বার পঠিত
বৃক্ষরোপণ কর্মসূচি ও বিজ্ঞান মেলার উদ্বোধন করলেন ডা. জুবাইদা

ছবি: <--ছবির সোর্স সিলেক্ট করুন-->

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে জিয়াউর রহমান ফাউন্ডেশনের (জেডআরএফ) উদ্যোগে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি এবং ‘ভবিষ্যৎ বিজ্ঞানীর খোঁজে—বিজ্ঞান মেলা ২০২৬’-এর উদ্বোধন করেছেন ডা. জুবাইদা রহমান।

বুধবার সকালে কার্জন হল প্রাঙ্গণে নিমগাছের চারা রোপণের মাধ্যমে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়। পরে বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিজ্ঞান বিভাগের সেন্ট্রাল গ্যালারিতে বিজ্ঞান মেলার উদ্বোধন করেন তিনি।

অনুষ্ঠানে বক্তব্যে ডা. জুবাইদা রহমান পরিবেশ সংরক্ষণে বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরে বলেন, বৃক্ষ মানুষের জন্য ছায়া, সুস্থ পরিবেশ এবং বাসযোগ্য পৃথিবী গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

তিনি শিক্ষার্থী, শিক্ষক ও গবেষকদের দেশের বিভিন্ন সমস্যার বৈজ্ঞানিক সমাধান উদ্ভাবনে এগিয়ে আসার আহ্বান জানান। পাশাপাশি তিনি ‘সবুজ স্বেচ্ছাসেবা’, জলবায়ুবিষয়ক তরুণ নেতৃত্ব কর্মসূচি এবং পরিবেশভিত্তিক উদ্যোগ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এবিএম ওবায়দুল ইসলাম, সাবেক উপাচার্য অধ্যাপক ড. আ ফ ম ইউসুফ হায়দারসহ বিভিন্ন শিক্ষক, গবেষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

জেডআরএফের পক্ষ থেকে জানানো হয়েছে, কেন্দ্রীয় কর্মসূচির পাশাপাশি একই দিনে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় এবং সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়-এও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

September 2026
SMTWTFS
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930