ঢাকা
২৫ আগস্ট ২০২৬
শিরোনাম
ডন ৩ বিতর্কে আদালতেই মীমাংসা চান রণবীর জাতীয় নির্বাচনের চেয়ে ভালো স্থানীয় নির্বাচন করতে চাই : সিইসি বিএনপি জুলাই সনদের পথেই এগোতে চায়, আমাদের ওপর আস্থা রাখুন : আইনমন্ত্রী বাংলাদেশের সঙ্গে সবার আগে অর্থনৈতিক সুসম্পর্ক দরকার : ভারতের হাইকমিশনার নুসরাত হত্যা মামলায় ১৬ জনকে মৃত্যুদণ্ড দেওয়া বিচারকের বিচারিক ক্ষমতা কেড়ে নিলেন হাইকোর্ট ২০২৭ সালের এসএসসি পরীক্ষা শুরু ১৪ মার্চ, প্রকাশিত সময়সূচি কালচারাল ট্যুরিজম উন্নয়নে দুই মন্ত্রণালয়ের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরের সিদ্ধান্ত নুসরাত হত্যা মামলায় হাইকোর্টের রায়ে ২ জনের মৃত্যুদণ্ড বহাল, খালাস ১০ যুদ্ধ বন্ধের উদ্যোগে ইরান সফরে যাচ্ছেন পাকিস্তানের সেনাপ্রধান ঢাকার বাতাস আজ সহনীয়, দূষণের স্কোর ৮০

শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে পদযাত্রার ঘোষণা নন-এমপিও শিক্ষকদের

নিজস্ব প্রতিবেদক
বুধবার, ১০ জুন ২০২৬   ৪৫ বার পঠিত
শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে পদযাত্রার ঘোষণা নন-এমপিও শিক্ষকদের

ছবি: -সংগৃহীত

দেশের বেসরকারি নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠানগুলো এমপিওভুক্তির দাবিতে এবার শিক্ষা মন্ত্রণালয়ের দিকে পদযাত্রার ঘোষণা দিয়েছেন আন্দোলনরত শিক্ষকরা।

বুধবার (১০ জুন, ২০২৬) বিকেলে জাতীয় প্রেস ক্লাবের সামনে চলমান লাগাতার অবস্থান কর্মসূচি থেকে এ ঘোষণা আসে। কর্মসূচির অংশ হিসেবে তারা বৃহস্পতিবার (১১ জুন) বেলা সাড়ে ১১টায় সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে পদযাত্রা করবেন।

সম্মিলিত নন-এমপিও ঐক্য পরিষদের ব্যানারে শিক্ষকরা গত কয়েক দিন ধরে রাজধানীতে অবস্থান কর্মসূচি পালন করছেন। তাদের দাবি, দীর্ঘদিন ধরে বেতন-ভাতা ছাড়াই শিক্ষকতা করতে হচ্ছে, যা একটি বড় বৈষম্য।

আন্দোলনকারীরা জানিয়েছেন, নির্ধারিত সময়ের মধ্যে এমপিওভুক্তির গণবিজ্ঞপ্তি প্রকাশ না হলে আন্দোলন আরও কঠোর করা হবে।

সংগঠনের নেতারা বলেন, নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠানগুলো শিক্ষাব্যবস্থায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখলেও তারা রাষ্ট্রীয় সুবিধা থেকে বঞ্চিত। তাই দ্রুত এমপিওভুক্তির মাধ্যমে এই সংকটের সমাধান প্রয়োজন বলে তারা দাবি করেন।

August 2026
SMTWTFS
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031