ঢাকা
০৩ সেপ্টেম্বর ২০২৬

মেয়াদোত্তীর্ণ ঋণের ওপর দণ্ড সুদের হার কমালো বাংলাদেশ ব্যাংক

নিজস্ব প্রতিবেদক
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬   ৩৪ বার পঠিত
মেয়াদোত্তীর্ণ ঋণের ওপর দণ্ড সুদের হার কমালো বাংলাদেশ ব্যাংক

ছবি: <--ছবির সোর্স সিলেক্ট করুন-->

মেয়াদোত্তীর্ণ ঋণের ওপর দণ্ড সুদের হার উল্লেখযোগ্যভাবে কমিয়েছে বাংলাদেশ ব্যাংক। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ঋণ বা ঋণের কিস্তি নির্ধারিত সময়ে পরিশোধ না হলে এখন থেকে সর্বোচ্চ শূন্য দশমিক ৫ শতাংশ হারে দণ্ড সুদ আরোপ করা যাবে। আগে এই হার ছিল ১ দশমিক ৫০ শতাংশ। বুধবার (১৩ মে) এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করে দেশের সব তফসিলি ব্যাংকে পাঠিয়েছে কেন্দ্রীয় ব্যাংক, যা সঙ্গে সঙ্গেই কার্যকর হয়েছে। এর আগে ২০২৪ সালের মে মাসে দণ্ড সুদের হার ১ দশমিক ৫০ শতাংশ নির্ধারণ করা হয়েছিল।

নতুন নির্দেশনায় বলা হয়েছে, কোনো ঋণ বা ঋণের কিস্তি সম্পূর্ণ বা আংশিকভাবে মেয়াদোত্তীর্ণ হলে চলমান ও তলবি ঋণের ক্ষেত্রে পুরো বকেয়া স্থিতির ওপর এবং মেয়াদি ঋণের ক্ষেত্রে কেবল মেয়াদোত্তীর্ণ কিস্তির ওপর সর্বোচ্চ শূন্য দশমিক ৫ শতাংশ দণ্ড সুদ নেওয়া যাবে।

তবে কেন্দ্রীয় ব্যাংকের এই সিদ্ধান্ত নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন অনেক ব্যাংকার। তাদের মতে, সাধারণত গ্রাহকদের সময়মতো ঋণ পরিশোধে উৎসাহিত করতেই দণ্ড সুদের হার বেশি রাখা হয়। এখন হার কমিয়ে দেওয়ায় ঋণ পরিশোধে শৃঙ্খলা দুর্বল হতে পারে এবং খেলাপি ঋণ আরও বাড়ার আশঙ্কা রয়েছে।

একটি বেসরকারি ব্যাংকের শীর্ষ কর্মকর্তা বলেন, বর্তমানে ঋণের সুদের হার প্রায় সাড়ে ১৪ শতাংশ। দণ্ড সুদ কমে যাওয়ায় অনেক ব্যাংক মূল সুদের হার বাড়িয়ে সাড়ে ১৫ শতাংশ পর্যন্ত নিতে পারে, যার অতিরিক্ত চাপ শেষ পর্যন্ত ঋণগ্রহীতাদের ওপরই পড়বে।

September 2026
SMTWTFS
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930