ঢাকা
১৪ জুন ২০২৬
শিরোনাম
অবশেষে জেনেভায় যুক্তরাষ্ট্র-ইরান শান্তিচুক্তির সম্ভাবনা কক্সবাজার সৈকত আকস্মিক পরিদর্শনে রশিদুজ্জামান মিল্লাতসহ তিন প্রতিমন্ত্রী টেকসই অর্থনীতির ভিত্তি বিনিয়োগ, ঋণনির্ভরতা কমানোয় জোর এটি একটি ইনক্লুসিভ বাজেট, সংবাদ সম্মেলনে অর্থমন্ত্রী সীমান্তে শান্তি-স্থিতিশীলতা বজায় রাখার অঙ্গীকার বিজিবি-বিএসএফের উড্ডয়নের ঠিক আগে দিল্লিগামী বিমানে বোমা আতঙ্ক ইতিহাস গড়লেন ইলন মাস্ক, বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হিসেবে রেকর্ড দেশের ৮ উন্নয়ন কর্তৃপক্ষে নতুন চেয়ারম্যান নিয়োগ বেনাপোল সীমান্ত দিয়ে বাংলাদেশে এলেন দীনেশ ত্রিবেদী, উষ্ণ অভ্যর্থনা ট্রাম্পের হঠাৎ ঘোষণা, আজ থেকে ইরানের সঙ্গে যুদ্ধ শেষ

গাড়ি বিতর্ক, সংসদে ব্যাখ্যা দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬   ৬ বার পঠিত
গাড়ি বিতর্ক, সংসদে ব্যাখ্যা দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী

ছবি: -সংগৃহীত

জাতীয় সংসদে আবারও আলোচনায় এসেছে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের এস আলম গ্রুপের মালিকানাধীন বলে আলোচিত একটি গাড়িতে চড়ে সংবর্ধনা নেওয়ার ঘটনা। এ বিষয়ে প্রশ্নের মুখে সংসদে বিস্তারিত ব্যাখ্যা দিয়েছেন তিনি।

বুধবার সংসদে আলোচনার সময় জামায়াতে ইসলামীর সংসদ সদস্য নজিবুর রহমান প্রসঙ্গটি উত্থাপন করে মন্তব্য করেন যে স্বরাষ্ট্রমন্ত্রী ‘নুন খেয়ে’ কিছু করছেন। এর জবাবে সালাহউদ্দিন আহমদ বলেন, তিনি স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে কোনো ব্যক্তির গাড়িতে চড়ে সংবর্ধনা নেননি।

ঘটনার বর্ণনা দিয়ে তিনি জানান, বিদেশ থেকে দেশে ফেরার পর কক্সবাজারে তাকে স্বাগত জানাতে বিপুলসংখ্যক নেতাকর্মী ও সমর্থক উপস্থিত ছিলেন। সে সময় বিমানবন্দরে ব্যক্তিগত গাড়ি প্রবেশের সুযোগ ছিল না। পরিস্থিতির মধ্যে সমর্থকদের অনুরোধে তিনি একাধিক গাড়ি পরিবর্তন করে একটি গাড়িতে ওঠেন। পরে সেটিকে ঘিরে বিতর্ক তৈরি হয়।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পরে তিনি জানতে পারেন সংশ্লিষ্ট গাড়িটি বহু বছরের পুরোনো এবং এ নিয়ে যে অভিযোগ তোলা হয়েছিল, তার বাস্তব ভিত্তি নেই। তারপরও যদি কোনো ভুল হয়ে থাকে, সে বিষয়ে তিনি আগেই জাতির কাছে দুঃখ প্রকাশ করেছেন। তার ভাষায়, এটি একটি পুরোনো ও নিষ্পত্তিকৃত বিষয়।

নিজের আর্থিক সামর্থ্যের প্রসঙ্গ টেনে তিনি বলেন, তার ব্যক্তিগত চারটি গাড়ি ও চারজন চালক রয়েছে। ফলে অন্য কারও গাড়ির ওপর নির্ভরশীল হওয়ার প্রশ্ন আসে না।

একই অধিবেশনে ইসলামী ব্যাংকের রুরাল ডেভেলপমেন্ট স্কিম (আরডিএস) নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর আগের দিনের বক্তব্য নিয়েও বিতর্ক সৃষ্টি হয়। জামায়াতে ইসলামীর সংসদ সদস্য নজিবুর রহমান দাবি করেন, আরডিএসের অর্থ জামায়াতে ইসলামীর কাছে গেছে বলে স্বরাষ্ট্রমন্ত্রী যে তথ্য দিয়েছেন, তা বাস্তব তথ্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।

নজিবুর রহমানের ভাষ্য অনুযায়ী, ইসলামী ব্যাংকের নিরীক্ষা প্রতিবেদনে ২০২৪ ও ২০২৫ সালে আরডিএস প্রকল্পে মোট ব্যয়ের পরিমাণ প্রায় ১৩ হাজার ৫০০ কোটি টাকা, ২২ হাজার কোটি টাকা নয়। তিনি এ সংক্রান্ত বক্তব্য সংসদের কার্যবিবরণী থেকে বাদ দেওয়ার দাবি জানান।

তবে স্পিকার জানান, আগের দিনের কোনো বিষয় তাৎক্ষণিকভাবে পয়েন্ট অব অর্ডারে উত্থাপন করা যায় না। প্রয়োজন হলে এ বিষয়ে আনুষ্ঠানিক নোটিশ দেওয়ার সুযোগ রয়েছে।

June 2026
S M T W T F S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930